MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবারে বিষ, পচা মাংস, মেয়াদ উত্তীর্ণ খাবার বা মশলা ব্য়বহার, করে পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের। গত ১৫ দিনে এই দৃশ্য়ই দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, খাবারের আউটলেট, দোকান কিংবা হোটেলে। রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা দফতরের অভিযান চলছে। দিকে দিকে এখনও ধরা পড়ছে বহু রেস্তরাঁয় অনিয়ম। কড়া পদক্ষেপও নিচ্ছেন আধিকারিকরা। কিন্তু টনক নড়ছে না। এবার নামি কেক প্রস্তুতকারী সংস্থার আউটলেটে বাসি, পচা, ছত্রাক ধরা খাবার উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থানার মছলন্দপুরের মিও আমোরর আউটলেটের বিরুদ্ধে বাসি ও ছত্রাক ধরা খাবার বিক্রির অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মিও আমোরের আউটলেট চত্বরে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। গত, বৃহস্পতিবার গোবরডাঙা নকপুল ফার্মগেটের মাঠে একটি দিবারাত্রি মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের জন্য ওই মিও আমোরের আউটলেট থেকে ২০ প্যাকেট টিফিন কেনা হয়েছিল। অভিযোগ অতিথিদের ১৮ প্যাকেট খাবার পরিবেশনের পর বাকি ২টি ক্লাব সদস্যরা নিজেদের জন্য রেখে দিয়েছিলেন। পরে সেই প্য়াকেট খুলে খেতে গিয়ে চক্ষুচড়কগাছ হয়ে যায় ক্লাবের সদস্যদের। তারা দেখেন, মিও আমোরের খাবারে রয়েছে ছত্রাক। খাবারগুলির থেকে গন্ধও ছাড়ছিল বলে অভিযোগ।

আরও পডুন: PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

ক্লাবের সদস্যরা বিল সহ সেই খাবার নিয়ে দোকানে গেলে কর্মীরা অভিযোগ মানতে চাননি। তাঁদের দাবি, প্রতিদিনের স্টক প্রতিদিনই পাল্টানো হয়। খবর দেওয়ার পরও দু’ঘন্টা ধরে মালিক না আসায় উত্তেজনা বৃদ্ধি পায় এলাকায়। শেষে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে বাইরে বের করে দিয়ে আউটলেটটিতে সাময়িকভাবে তালা ঝুলিয়ে দেয়। এই বিষয়ে মিও আমোরের ওই আউটলেটের এক কর্মচারী জানান দোকানের সবরকম খাবারই টাটকা থাকে, যার সমস্ত বিল আমাদের কাছে আছে। এখানে যত খাবার আছে সেই খাবার আমরা বানাইনা।কোম্পানি তৈরি করে পাঠায়, আমরা শুধু বিক্রি করি। এমন ঘটনা আগে কোনওদিন ঘটেনি।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫