পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বাংলা ছাড়িয়ে এবার ডিম ও টমেটো থেরাপি গিয়ে পৌঁছাল পঞ্জাবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাক্তন সতীর্থের এমন আচরণের নিন্দায় সরব হয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান। তাঁর কথায়, ‘আজকের ঘটনা পঞ্জাবের বিজেপি নেতাদের রাজনৈতিক দেউলেপনার প্রমাণ।’  ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কীর্তি।

রাজ্যে বিধানসভা ভোটকে সামনে রেখে এদিন লুধিয়ানায় এক রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছিল শাসকদল আম আদমি পার্টি (আপ)। ওই রাজনৈতিক কর্মসূচিতে হাজির থাকার কথা মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান, মণীশ শিসোদিয়া। কর্মসূচিতে যোগ দিতে লুধিয়ানায় যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময়েই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুর নেতৃত্বে বিজেপি সমর্থকরা ডিম ও টমেটো ছোড়ার চেষ্টা করেন। খোদ বিট্টু মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে টমেটো ছোড়ার চেষ্টা চালান। যদিও পুলিশের ত‍ৎপরতার কারণে সফল হতে পারেননি। সঙ্গে সঙ্গেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

বিজেপির এক নেতা জানিয়েছেন, গতকাল শুক্রবার বটালার কাছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং বিট্টুর গাড়ি লক্ষ্য করে ডিম ও টমেটো ছুড়েছিল আম আদমি পার্টির কর্মী সমর্থকরা। ওই ঘটনার বদলা নিতেই এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম ও টমেটো ছোড়ার কর্মসূচি নেওয়া হয়েছিল। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নির্বাচন যত এগোবে ততই রাজনৈতিক আকচা-আকচি বাড়বে। সৌজন্য হারিয়ে অসৌজন্যতার প্রকাশ ঘটবে।

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা