PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: PTS-এ পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, শনিবার সকালে কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে ঘটনাটি ঘটে। পুলিশ ট্রেনিং স্কুলের শৌচালয় থেকে পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন সতীর্থরা। মৃত পুলিশকর্মীর নাম পরিচয় জানা গিয়েছে। মৃতের নাম দীপক বর্মান। তিনি এএসআই পদমর্যাদার আধিকারিক ছিলেন। পুলিশ ট্রেনিং স্কুলে ড্রিল ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

আরও পডুন: গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

সেখানেই এদিন সকালে শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ ট্রেনিং স্কুল নিউ আলিপুর থানা এলাকার অন্তর্গত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিউ আলিপুর থানার পুলিশ। সূত্রের খবর, এদিন সকালে দীর্ঘক্ষণ শৌচালয়ের দরজা বন্ধ অবস্থায় থাকায় সন্দেহ হয় পুলিশ ট্রেনিং স্কুলের কর্মীদের। অনেক ডাকাডাকির পরেও ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছিলেন না। যে কারণে খবর দেওয়া হয় নিউ আলিপুর থানায়। পুলিশ গিয়ে দরজা ভেঙে দীপক বর্মানের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

তারপরে দীপক বর্মানের মরদেহটি পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে ঠিক কী কারণে ওই পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ট্রেনিং স্কুলের ভিতরে আত্মহত্যার ঘটনায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ।

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

বাল্যবিবাহের পর গর্ভবতী নাবালিকা, শ্রীঘরে স্বামী, চাঞ্চল্য মন্তেশ্বর

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস