চারবছর পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরান করলেন ঋদ্ধিমান

রানের দেখা পেলেন ঋদ্ধিমান সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মেঘমুক্তি। রানের দেখা পেলেন ঋদ্ধিমান সাহা। দীর্ঘ চারবছর পর টেস্ট ক্রিকেটে অর্ধশতরানের মুখ দেখলেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। কানপুরে খারাপ সময়ে ব্যাট করতে এসে শ্রেয়স আইয়ারের সঙ্গে ধরেন দলের ব্যাটিংয়ের হাল। পরে শ্রেয়স ফিরলে সমস্ত দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। করেন ১২৬ বলে ৬১ রানের দুর্দান্ত এবং কার্যকারী একটি ইনিংস। সেই সঙ্গে থাকেন অপরাজিত। তাঁকে যোগ্য সঙ্গ দেন অক্ষর প্যাটেল।

ঘাড়ে চোটের জন্য তৃতীয়দিন মাঠেই নামতে পারেননি বাংলার এই ক্রিকেটার। কিন্তু সেই ব্যথা নিয়েই চতুর্থদিন ব্যাট হাতে ক্রিজে উপস্থিত হন তিনি। অশ্বিন আউট হওয়ার পর ক্রিজে আসেন ঋদ্ধি। সেই সময় ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল টিম ইন্ডিয়া। তাই তখন তিনি খেলার হাল না ধরলে বড়সড় বিপদে পড়তেই পারত ভারত।

গত ইনিংসে মাত্র ১ রান করেই প্যাভিলিয়েনর রাস্তা ধরেছিলেন ঋদ্ধিমান। সেই জন্য প্রশ্ন চিহ্ন দেখা গিয়েছিল তাঁর দলে থাকা নিয়। কিন্তু রবিবার গ্রিন পার্ক স্টেডিয়ামে সবাইকে তার জবাব দিলেন তিনি।  

 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত