বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। দফায়-দফায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম একদিনের ম্যাচ। বৃহস্পতিবার রাত আটটা ২৬ মিনিটে ম্যাচ পরিত্যক্ত করার কথা জানানো হয়। আগামী ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ফের মুখোমুখি হবে দুই দল। যদিও ওই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কেননা, আবহাওয়া অফিসের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের মাটিতে আগামী ৫ আক্টোবর বসছে একদিনের বিশ্বকাপের আসর। ওই প্রতিযোগিতার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজকে পাখির চোখ করেছে টাইগাররা। এদিন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। ৪.৩ ওভারে সফরকারী দল বিনা উইকেটে ৯ রান তোলার পরেই ঝাঁপিয়ে শুরু হয় বৃষ্টি। দুই ঘন্টারও বেশি সময় ধরে খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলে ম্যাচ কমিয়ে ৪২ ওভারের করা হয়। খেলা শুরুর পরেই কিউই শিবিরে আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ৯ রানে ফিরিয়ে দেন ফিন অ্যালেনকে। ১ রানে সাজঘরে ফিরে যান চাদ বাউস। এর পরে উইল ইয়ং ও হেনরি নিকোলাস দলকে টেনে নিয়ে যান। ৫৭ বলে ৪৪ রান করে মুস্তাফিজুরের বলে সাজঘরে ফেরেন হেনরি।

২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। ফের খেলা শুরু হলে ৩১তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া ধাক্কা দেন নাসুম আমেদ। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন ইয়ংকে (৫৮)। চতুর্থ বলে ফেরান রাচিন রবীন্দ্রকে (০)। ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৩৬ রান তুলতেই ফের হানা দেয় বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত