সাত বছর বাদে বাংলাদেশ সফরে যাচ্ছেন রোহিত-বিরাটরা

গত ২০১৫ সালে শেষ বারের মতো বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ সাত বছর বাদে বাংলাদেশ সফরে আসছেন বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মারা (Rohit Sharma)। সফরে তারা তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) অংশ। পয়লা ডিসেম্বর ঢাকায় আসবে ভারতীয় ক্নরিকেট দল। সফর  শেষ হবে ২৬ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ঢাকা থেকে দেশে ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটাররা। গত ২০১৫ সালে শেষ বারের মতো বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ৪ ডিসেম্বরে মিরপুর স্টেডিয়ামে (Mirpur Stadium) প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে দু’দল। ৭ ও ১০ ডিসেম্বর একই মাঠে শেষ দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে রোহিত শর্মা-সাকিব আল হাসানরা। ১৪ থেকে ১৮ ডিসেম্বর চট্টগ্রাম স্টেডিয়ামে দুদলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ হবে। ২২ থেকে ২৬ ডিসেম্বর ঢাকার মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে দুই দল। ২৭ ডিসেম্বর দিল্লির উদ্দেশে রওনা হবেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন ভারতীয় দল। সেবার ইতিহাস গড়ে ভারতের বিপক্ষে একদিনের সিরিজ জিতেছিল টাইগাররা। একমাত্র টেস্টটি অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। অর্থা‍ৎ খালি হাতেই ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। ফের সাত বছর বাদে রোহিত শর্মা-বিরাট কোহলিদের খেলা স্বচক্ষে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা।  

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?