তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি: কঙ্কালীতলায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হল বহু সাদা থান। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আমডহরা গ্রামের ঘটনা। অভিযোগ, আমডহরা অগ্রণী যুব সঙ্ঘের ঘরটিকে এতদিন তৃণমূল দখল করে নিজেদের অফিস হিসেবে চালাত। রাজ্যে পালাবদলের পরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ওই ক্লাব ঘর। শনিবার (২৩ মে) সেই অফিস খুলতেই সেখান থেকে সাদা থান উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকে দলীয় কার্যালয়টি বন্ধই ছিল। এদিন এলাকার কিছু বিজেপি কর্মী দলীয় কার্যালয়টি খোলেন। তাঁদের দাবি, সেখানে তাঁরা দেখেন তৃণমূলের পতাকা, ফেস্টুনের পাশাপাশি বেশ কিছু সাদা থান রাখা রয়েছে। এরপরই সেই থানগুলি বিজেপি কর্মীরা উদ্ধার করে। বিজেপির বোলপুর সংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, ‘রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে এই থান কাপড় বিজেপি কর্মীদের স্ত্রীদের পরানোর পরিকল্পনা করেছিল।’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 
প্রসঙ্গত, গতকাল (২২ মে) তমলুকের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার হয়েছিল প্রচুর রেশন কার্ড! এরপরেই বিজেপির কর্মীরা কার্ডগুলি বাইরে এনে রাস্তায় ছড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, গরিব মানুষের রেশন কার্ড ব্যবহার করে দুর্নীতি হত ওই কার্যালয় থেকে। ওই কার্ডের মাধ্যমে রেশন তোলা হত বলেও দাবি বিজেপির। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার অধীন বুড়ারি বাজারে।

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার