‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ছেলেরা বাবা-মায়ের সম্বল। ছেলেরা বড় হলে, তারাই বকলমে পরিবারের অভিভাবক হয়ে ওঠেন। ছেলেদের উন্নতির কথা দিকে দিকে আনন্দের সঙ্গে প্রচার করেন বাবা-মায়েরা। তেমনই নিজের ছেলের প্রশংসা করলেন বাবা ডেভিড ধাওয়ান। আর সেই প্রশংসা করতে গিয়ে কেঁদে ফেললেন বর্ষীয়ান পরিচালক। ডেভিড ধাওয়ানের ছোট ছেলে বরুণ। তাঁর আগামী সিনেমার ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মুম্বইয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ডেভিড ধাওয়ান, পূজা হেগড়ে, ম্রুণাল ঠাকুররা। এই সিনেমার পরিচালনাও করেছেন ডেভিড। সেই অনুষ্ঠানে গিয়ে ছেলে বরুণের ভূয়সী প্রশংসা করেন তিনি। আর সেই প্রশংসা করতে করতে কেঁদে ফেলেন পরিচালক।

আরও পডুন: রুক্মিণীর বিকিনি পরা ভুয়ো ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

ডেভিড বলেন, ‘ও খুবই ভালো ছেলে, অসাধারণ। সবসময়ে আমার খেয়াল রাখে। এখন মাঝে মাঝেই আমার শরীর খারাপ হয়। সেই সময়ে ও আমার দেখভাল করে। যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকি তখন আমারে পাশেই সারাক্ষণ বসে থাকে। আমি ঘুমালে তখন ঘুমায়। এর থেকে বেশি আর কী চান আপনারা? অভিনেতা হিসেবে এখনও উন্নতি করছে। আপনাদের পছন্দ হবে ওর কাজ। কিন্তু ছেলে হিসেবে ওকে পেয়ে আমি ধন্য। সব বাবাই ওর মতো সন্তান যাতে পায় এটাই প্রার্থনা আমার।’ এই কথাগুলি বলতে বলেতই কেঁদে ফেলেন পরিচালক ডেভিড ধাওয়ান। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তখন সবাই আবেগঘন হয়ে পড়েন। বরুণের মুখও কাঁদো কাঁদো হয়ে যায়। আবেগে নিজেকে সামলে বাবা ডেভিডকে জড়িয়ে ধরে ও গালে চুমু খায় সে।

আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডেভিড ধাওয়ান পরিচালিত ও বরুণ অভিনীত রোম-কম সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। দক্ষিণী তারকা যশের ‘টক্সিক’,-এর মুক্তি পিছিয়ে যেতেই ৫ তারিখে সিনেমা মুক্তির কথা ঘোষণা করেন ডেভিড ধাওয়ান।

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী