যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে দায়ের এফআইআর

টালবাহানার পরে শুক্রবার রাতে কনট প্লেস থানায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের শীর্ষ আদালতের কড়া অবস্থানের পরেই ডিগবাজি। শুক্রবার রাতেই যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশ। কনট প্লেস থানায় পকসো আইনে একটি এবং যৌন হেনস্তার অন্য ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে বিজেপি সাংসদকে জিজ্ঞাসাবাদ করা হলেও গ্রেফতার করা হবে কিনা, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা।

এদিন দুপুরেই শীর্ষ আদালতে মুখ পুড়িয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুস্তিগিরদের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। শীর্ষ আদালতে প্রতিশ্রুতি দেওয়ার পরেও এফআইআর দায়ের নিয়ে টালবাহানা করতে থাকেন দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। শেষ পর্যন্ত কয়েক ঘন্টা বাদে রাতে কনট প্লেস থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল দিল্লি পুলিশের কাছে উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভুষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগিরদের পক্ষ থেকে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়। যদিও তাতে ‘কুম্ভকর্ণ’ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘দাস’ দিল্লি পুলিশের ঘুম ভাঙেনি। শেষ পর্যন্ত দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন আন্দোলনকারী কুস্তিগীররা। ওই মামলায় কড়া মনোভাব নেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তাতেই টনক নড়ে দিল্লি পুলিশের।

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস