ক্রোটদের হারিয়ে শেষ আটে যেতে মরিয়া ব্রাজিল, সম্ভাব্য প্রথম একাদশ

ইউরোপের দলগুলি বরাবরই ব্রাজিলের পক্ষে বড় গাঁট।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: ইউরোপের দলগুলি বরাবরই ব্রাজিলের পক্ষে বড় গাঁট। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির কাছে লজ্জাজনক হারের শিকার হতে হয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ানকে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও ইউরোপের আর এক দেশ বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছিল নেইমারদের। আজ শুক্রবার রাতে শেষ চারে ওঠার লড়াইয়ের আর এক ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার মুখোমুখি সাম্বার দেশ। এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। আর ওই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে।

ক্রোটদের বিরুদ্ধে মাঠে নামার আগে অনেকটাই আত্মবিশ্বাসী পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ানরা। কেননা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে তিতে বাহিনী। ওই ম্যাচে হলুদ জার্সিধারীদের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রিচার্লিসন ও লুকাস পাকুয়েতা। ক্রোটদের বিরুদ্ধে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছেন সাম্বার দেশ। চোট সারিয়ে দলে ফিরেছেন তারকা ফুটবলার নেইমার। প্রথম একাদশে ফিরতে পারেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজকের মরণ-বাঁচন ম্যাচে কেমন হতে পারে ব্রাজিলের প্রথম একাদশ। সূত্রের খবর গোলরক্ষার দায়িত্বে থাকছেন অ্যালিসন বেকার। অ্যালেক্স সান্দ্রো ফিরলে তিনি লেফট ব্যাকের দায়িত্ব সামলাবেন। আর রাইট ব্যাকে খেলবেন দানিলো। যদিও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রাইট ব্যাকের দায়িত্ব সামলেছিলেন এডার মিলিতাও। কিন্তু একটি হলুদ কার্ড দেখায় তাঁকে নিয়ে কোনও ঝুঁকি না-ও নিতে পারেন সেলেসাও কোচ তিতে। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে দেখা যাবে লুকাস পাকুয়েতাকে। আক্রমণভাগে যথারীতি থাকছেন রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। আর মধ্যভাগে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), অ্যালেক্স সান্দ্রো, থিয়াগো সিলভা (অধিনায়ক), মারকুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার