উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন-তিনটি লাল কার্ড। এক দল খেলল ৯ জনকে নিয়ে। অন্য দল মিনিট পাঁচেক ১০ জনকে নিয়ে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলেন বিশ্বের ফুটবল প্রেমীরা। হাই-ভোল্টেজ ম্যাচে শেষ হাসি হাসল অবশ্য মেক্সিকো। অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করলেন হুলিয়ান কিনিয়োনেস-রাউল হিমিনেজরা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গ্যালারিভর্তি সমর্থকদের গগনবিদারী ‘ওলে’ ধ্বনিতে উজ্জীবিত হয়ে ‘হাই প্রেসিং’ ফুটবল খেলতে শুরু করে মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে। মেক্সিকোর মুহুর্মুহু চাপের মুখে ভেঙে পড়ে প্রোটিয়াদের রক্ষণ। মাত্র ৪ মিনিটের মাথায় মেক্সিকোর ফরোয়ার্ড রাউল হিমেনেজের বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট দারুণ দক্ষতায় রুখে দিয়ে দক্ষিণ আফ্রিকার পতন ঠেকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। ৯ মিনিটের মাথায় মেক্সিকোর মিডফিল্ডার লিরার প্রবল চাপের মুখে নিজেদের বক্সের কাছে বড় ধরনের ভুল করে বসেন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়েরা। গোলরক্ষক উইলিয়ামসের কাছ থেকে আসা বল সিথোলে ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে বল পেয়ে যান সুযোগ সন্ধানী হুলিয়ান কিনিয়োনেস। বক্সের ভেতর ঢুকে দারুণ দক্ষতায় ও ঠান্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান কলম্বিয়ান বংশোদ্ভূত উইঙ্গার। সঙ্গে নিজের নামটা গেঁথে নেন ইতিহাসের পাতায়। এক গোলে পিছিয়ে পড়ার পর মেক্সিকোর আক্রমণের মুখে খেই হারিয়ে খানিকটা গা জোয়ারি ফুটবল খেলতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ১৬ মিনিটে মেক্সিকোর আলভারো ফিদালগোকে কড়া ট্যাকল করে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। খানিক বাদে ফাউল করে মেক্সিকোর গুতিরেসও হলুদ কার্ড দেখেন।এক গোলে পিছিয়ে পড়ার পর মেক্সিকোর আক্রমণের মুখে খেই হারিয়ে গা-জোয়ারি ফুটবল খেলতে শুরু করে দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। ম্যাচের ১৬ মিনিটে মেক্সিকোর আলভারো ফিদালগোকে কড়া ট্যাকল করে হলুদ কার্ড দেখেন তেবোহো মোকোয়েনা। খানিকবাদে বিশ্রি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন মেক্সিকোর গুতিরেসও। মেক্সিকোর আক্রমণের ধার কিছুটা কমে এলে মাঝমাঠে বলের দখল নিয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। প্রথমার্ধের শেষ দিকে দুদলই বেশ কিছু আক্রমণ শাণায়। ৩৫ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে কিনিয়োনেসের বুদ্ধিদীপ্ত পাস থেকে বল পেয়েও শট নিতে দেরি করে সুযোগ নষ্ট করেন মেক্সিকোর আলভারাদো। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে এমবোকাজির ভাসানো ক্রসে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়েছিলেন প্রোটিয়া ফরোয়ার্ড লাইল ফস্টার, কিন্তু পোস্টের বাইরে দিয়ে বল চলে যায়।

৪১ মিনিটে আলভারাদো ও রেইয়েসের দারুণ বোঝাপড়ায় বল পান হিমেনেজ। সেন্টার-ব্যাকদের ধোঁকা দিয়ে দারুণ এক দৌড়ে বক্সে ঢুকে পড়েন তিনি। সতীর্থের ক্রস থেকে বল পেয়ে জালে জড়ানোর চেষ্টা করলেও তাঁর শট দুর্দান্তভাবে রুখে দেন প্রোটিয়া গোলরক্ষক উইলিয়ামস। ৪২ মিনিটে বক্সের ভেতর অরক্ষিত একটি বল পেয়ে জোরালো শট নেন দুর্দান্ত ফর্মে থাকা কিনিয়োনেস। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলটি গোলপোস্টে লেগে ফিরে আসে। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে মাঠ ছাড়ে মেক্সিকো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু চরম সর্বনাশ ঘটল ৫০ মিনিটে। মেক্সিকোর মিডফিল্ডার গুতিরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার স্পেপেলো সিথোলে। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি থ্রু বল ধরে দ্রুতগতিতে ডি-বক্সের দিকে ছুটে যাচ্ছিলেন গুতিরেস। তাঁকে আটকাতে গিয়ে বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন সিথোলে। লাল কার্ড দেখাতে ভুল করেননি রেফারি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁর এই লাল কার্ড প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর আশায় পুরোপুরি জল ঢেলে দেয়। ১০ জনের দল হয়ে যাওয়া দক্ষিণ আফ্রিকা পিছিয়ে পড়ে। ৬৬ মিনিটে মাঠে নামেন বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় গিলবার্তো মোরা। পরের মিনিটেই মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দেন রাউল হিমিনেজ। এই গোলের পরে মাথা গরম করে ফেলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। ৮৩ মিনিটে মেক্সিকোর আলভারাদোর মুখে আঘাত করে লাল কার্ড দেখেন থেম্বা জেওয়ানে। ৯ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। মেক্সিকো সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিজের নিয়ন্ত্রণে রেখেছিল। সংযুক্ত সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। ফলে ১০ জনের দল হয়ে যায় স্বাগতিকরা। তবে তাতে ম্যাচের ফলে বদল ঘটেনি।

 

 

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র