অত্যধিক মাদক সেবন, ২২-য়েই জীবন শেষ তরুণ বক্সারের

পরিবার ষড়য়ন্ত্রের গন্ধ পাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: মাত্রাতিরিক্ত মাদক সেবন (drug addiction) । আর তার জেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জাতীয়স্তরের তরুণ বক্সার কুলদীপ সিং (Kuldeep Singh) । বয়স মাত্র ২২ বছর। ধানক্ষেত থেকে উদ্ধার হয় তরুণ বক্সারের দেহ (Body)। যদিও পরিবার (family) কুলদীপের মাদক সেবনের অভিযোগ অস্বীকার করেছে। তারা ষড়যন্ত্রের গন্ধ পাছে। তবে পুলিশ দাবি করেছে, মৃতের ঠিক পাশেই পড়েছিল একটি সিরিঞ্জ (syringe) । সিরিঞ্জ এবং দেহ ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

কোচ হর্ষদিপ সিং (Coach Harshdeep Singh) জানিয়েছেন, ‘বুধবার সকাল ১১টায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেলেও সে ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি। কুলদীপ একটি পরিচিত মুখ হওয়া ক্ষেতের পাশে তাঁকে পরে থাকতে দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে কুলদীপের পরিবারের সদস্যরা (family members) পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ (police) ধানক্ষেতের পাশে পড়ে থাকা বক্সারের দেহ উদ্ধার করে।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ক্ষেতের ধারে পড়ে থাকা তরুণ বক্সারের দেহ।

এই দেহ উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের দাবি (family claims), তরুণ বক্সারকে খুন করা হয়েছে। তবে তারা জানাতে চাইছে না, খুনের পিছনে কে বা কারা থাকতে পারে। অন্যদিকে, পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মাদক সেবনের অভ্যাস দীর্ঘদিনের। পুলিশ আপাতত কোনও বিবৃতি দিতে চাইছে না। তারা ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট দেখেই তারা এই ব্যাপারে বয়ান দেবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের