ভাঙল বিরাটদের রেকর্ড, ODI-তে সর্বোচ্চ স্কোর স্মৃতিদের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের টিম ইন্ডিয়ায় নারী শক্তির জয় জয়কার। বুধবার(১৫ জানুয়ারী)আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচে ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। এর মধ্যে মহিলা ও পুরুষ দল উভয়ই আছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৪৩৫ রান তোলে টিম ইন্ডিয়া।

পুরুষ ও মহিলা মিলিয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান তুলল ভারত। আজ তৃতীয় মহিলা একদিনের ম্যাচে পাঁচ উইকেটে ৪৩৫ রান তুলেছেন স্মৃতি মন্ধানারা। এতদিন সেই রেকর্ড ছিল ভারতীয় পুরুষ দলের ঝুলিতে। তবে সেই রেকর্ডকেও ছাপিয়ে গেলেন মহিলা ক্রিকেট দল। তৃতীয় দল হিসেবে একদিনের ক্রিকেটে(মহিলা)৪০০ রানের গণ্ডি ছুঁল ভারত।

প্রথম ভারতীয় জুটি হিসেবে পরপর দুটি ইনিংসে ১৫০ রানের বেশি যোগ করলেন স্মৃতি মন্ধানা এবং প্রতিকা রাওয়াল। সেইসঙ্গে ১৫০ রানের বেশি জুটির ক্ষেত্রে সর্বোচ্চ রানরেটের রেকর্ডও গড়েছেন তাঁরা। আজ তৃতীয় একদিনের ম্যাচে ২৬.৪ ওভারে ২৩৩ রান যুক্ত করেন। রানরেট হল ৮.৮২। বুধবার মাত্র ৭০ বলে শতরান পূরণ করে সেই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন স্মৃতি মন্ধানা। এতদিন সেই মুকুট ছিল হরমনপ্রীত কৌরের কাছে।

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে