খাওয়াজার অপরাজিত শতরান, প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া ২৫৫/৪

ক্রিজে রয়েছেন উসমান খাওয়াজা (অপরাজিত ১০৪) ও ক্যামেরন গ্রিন (অপরাজিত ৪৯)।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: গোড়াপত্তনকারী ব্যাটসম্যান উসমান খাওয়াজার অপরাজিত শতরানের দৌলতে চতুর্থ টেস্টের প্রথম দিনের শেষে অনেকটাই স্বস্তিতে অস্ট্রেলিয়া। দিন শেষে অজিদের সংগ্রহ চার উইকেটে ২৫৫। ক্রিজে রয়েছেন উসমান খাওয়াজা (অপরাজিত ১০৪) ও ক্যামেরন গ্রিন (অপরাজিত ৪৯)। ভারতের পক্ষে দুটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

সিরিজ জিততে গেলে চতুর্থ টেস্ট জিততেই হবে রোহিত শর্মাদের। অন্যদিকে সমতা ফেরাতে জয় চাই অস্ট্রেলিয়ার। তাই দুই দলের কাছেই আমদাবাদ টেস্ট মূলত মরণ-বাঁচন ম্যাচ। বৃহস্পতিবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার উসমান খাওয়াজা ও ট্র্যাভিস হেড। দেখেশুনে খেলতে থাকেন দুজনে। হেডের সহজ ক্যাচ ফেলে দেন উইকেটরক্ষক ভরত শ্রীকর। যদিও তাতে লাভ হয়নি। ব্যক্তিগত ৩২ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেড। মারনুস লাবুশানেকে (২০ বলে ৩) দ্রুত ফেরান মহম্মদ শামি।

পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অজিরা। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলের বিপদ সামাল দেন উসমান খাওয়াজা ও অজি অধিনায়ক স্টিভ স্মিথ। দুজনে তৃতীয় উইকেটে ৭৯ রান যোগ করেন। মধ্যাহ্ন বিরতির পরে অজি অধিনায়ককে (১৩৫ বলে ৩৮ রান) ফিরিয়ে দেন রবীন্দ্র জাদেজা। পিটার হ্যান্ডসকম্ব (২৭ বলে ১৭) ভালো খেলতে খেলতে আচমকাই শামির বলের ফ্লাইট মিস করে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। যদিও পঞ্চম উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান খাওয়াজা ও ক্যামেরন গ্রিন। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন গ্রিন। শতরান পূর্ণ করেন খাওয়াজা। চা বিরতির পরে অজি জুটি ভাঙার চেষ্টা চালিয়েছিলেন ভারতীয় বোলাররা। কিন্তু সফল হননি। খাওয়াজা ও গ্রিন জুটি বেঁধে ৮৫ রান সংগ্রহ করেছেন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা