কোচের বিরুদ্ধে ধর্ষণ, ব্ল্যাকমেলের অভিযোগ কবাডি খেলোয়াড়ের

দিল্লি পুলিশে দায়ের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক কবাডি কোচের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন দিল্লির ২৭ বছরের এক তরুণী। দিল্লি পুলিশে ওই কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তরুণী জানিয়েছে, কবাডি কোচ তাঁকে ধর্ষণ করেন। সেই ঘটনা সে মোবাইলে রেকর্ডিং করে। এরপর শুরু হয় ব্ল্যাকমেল। দাবি করে মোটা টাকার। জানায়, টাকা না দিলে সে ওই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। টাকা দিতে দিতে সে কার্যত নিঃস্ব হয়ে গিয়েছে। পুলিশে অভিযোগ রুজু করেছে।  

দিল্লি পুলিশে দায়ের হওয়া অভিযোগে ভিত্তিতে জানা গিয়েছে, ২৭ বছরে  কবাডি খেলোয়াড়ের নিশানায় যোগীন্দর নামে এক কোচ।  ধর্ষণের ঘটনাটি ঘটে ২০১৫-তে, পশ্চিম দিল্লির মুন্ডকায়। সেখানে আয়োজিত কবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সে যোগীন্দরের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছিল। ওই কোচ কুকীর্তি ঘটিয়েছে সেখানেই। পরবর্তী কালে টুর্নামেন্ট থেকে প্রাপ্ত টাকা কোচ তাঁর অ্যাকাউন্টে ট্র্যান্সফার করার নির্দেশ দেয়। ভয়ে সে সাড়ে ৪৩ লক্ষ টাকা যোগীন্দরের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ২০২১ সালে তরুণী বিয়ে করেন। আর ব্ল্যাকমেলিং শুরু তাঁর পর থেকে। দিল্লি পুলিশ ওই তরুণীর বয়ান রেকর্ড করেছে। কোচ যোগীন্দরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। দিল্লি পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তারা ওই কোচকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করবে। মাত্র কিছুদিন আগে ভারতের বক্সিং ফেডারেশনের বিরুদ্ধে ওঠে যৌন হেনস্থার অভিযোগ। সভাপতির ইস্তফার দাবিতে শুরু হয় আন্দোলন।  

আরও পড়ুন ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ