সিরাজের আগুন ঝরানো বোলিং, ১২ রানে ফিরেছেন শ্রীলঙ্কার ৬ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়াটা শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার পক্ষে আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াল। মহম্মদ সিরাজের অবিশ্বাস্য আগুন ঝরানো বোলিংয়ের মুখে নতজানু হয়ে আত্মসমর্পণ করল শ্রীলঙ্কার প্রথম সারির ব্যাটাররা। দলীয় স্কোর বোর্ডে ১২ রান যোগ হতে না হতেই সাজঘরে ফিরে গিয়েছেন শ্রীলঙ্কার ছয়জন ব্যাটসম্যান। তার মধ্যে অধিনায়ক দাসুন শানাকা-সহ চার ব্যাটার ফিরেছেন শূন্য রানে। ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া হতাশ চোখে দেখেছেন কুশল মেন্ডিজ।

রবিবার ছুটির দিনে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে ধুন্ধুমার লড়াই দেখার আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু হতে পারেনি। বৃষ্টি থামার পরে খেলা শুরু হতেই বল হাতে ‘খেল’ দেখান ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরা। প্রথম ওভারের তৃতীয় বলেই শূন্য রানে ফিরিয়ে দেন কুশল পেরেরাকে। নিজের প্রথম ওভারে মেডেন পান মহম্মদ সিরাজ। দ্বিতীয় ওভারে এসেই কার্যত আগুন ঝরান। চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দেন। প্রথম বলে ফেরান পাথুম নিশাঙ্কাকে (২)। তৃতীয় ও চতুর্থ বলে শূন্য রানে পর পর ফিরিয়ে দেন সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কাকে। শেষ বলে ফিরিয়ে দেন ধনঞ্জয় ডি’সিলভাকে।

বুমরা ও সিরাজের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে রীতিমতো ঠকঠকিয়ে কাঁপতে থাকেন লঙ্কার ব্যাটাররা। তবুও দ্বীপরাষ্ট্রের সমর্থকরা আশা করেছিলেন, দলের বিপদে বুক চিতিয়ে লড়াই করবেন অধিওনাক দাসুন শানাকা। বিপদ থেকে টেনে তুলবেন দলকে। কিন্তু কোথায় কী! সিরাজের প্রথম তিনটি বলে অল্পের জন্য বেঁচে গেলেন। চতুর্থ বলে আর শেষ রক্ষা হল না। সোজা স্ট্যাম্প উড়িয়ে দিলেন সিরাজ। চার বলে শূন্য রানে সাজঘরে ফিরলেন শানাকা। ১২ রানে ছয় উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়েছে শ্রীলঙ্কা।

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর