বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে হানা দুর্নীতি দমন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোটি-কোটি টাকা দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা। বেলা বারোটা নাগাদ শুরু হয়েছছে তল্লাশি অভিযান। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তল্লাশি চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা দুর্নীতি দমন কমিশনের তরফে এই হানা নিয়ে এখনও মুখ খোলা হয়নি।

গত বছরের ৫ অগস্ট সেনা বিদ্রোহে শেখ হাসিনা সরকারের পতনের পরেই প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হক পাপন। একই সঙ্গে গা ঢাকা দিয়েছিলেন বিসিবির একাধিক পরিচালক। অবৈধভাবেই বিসিবির সভাপতির পদ দখল করেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতা তথা ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত প্রাক্তন ক্রিকেটার ফারুখ আহমেদ। তার সঙ্গেই বিসিবির পরিচালক পদে বেছে-বেছে বসানো হয় দুর্নীতিবাজ ক্রিকেটার ও ক্রীড়া প্রশাসকদের। আর বিসিবি দখল করার পরেই লাগামহীন দুর্নীতিতে নেমে পড়ে ফারুক অ্যান্ড গ্যাং।

বিপিএলে খেলতে আসা বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক মেরে দেওয়ার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিদের কর্তাদের ইন্ধন দেওয়ার পাশাপাশি কালোবাজারির মাধ্যমে টিকিট বিক্রি করে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফারুক অ্যানৃড গ্যাংয়ের ওই দুর্নীতির তথ্য-প্রমাণ জমা দিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জানান বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। তার প্রেক্ষিতেই এদিনের অভিযান বলে দুদক সূত্রে খবর। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক আধিকারিক জানিয়েছেন, ‘গত আট মাসে বিসিবির সভাপতি ফারুখ আহমেদদ ও তার সঙ্গীরা কয়েক কোটি টাকা আত্মসা‍ৎ করেছেন। হুন্ডির মাধ্যমে সেই টাকা দুবাই-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করেছেন। আর কী-কী অপরাধ সংগঠিত করেছেন তার  হদিশ পেতেই বিসিবিতে তল্লাশি চালানো হচ্ছে।’

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব