ইন্দোনেশিয়া ওপেন থেকে ছিটকে গেলেন সিন্ধু-প্রনীথ, মিক্স ডাবলসেও লজ্জার হার

একদিনে তিন হার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়া ওপেনে বড় বিপর্যয়। 

প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং সাই প্রনীথ ( Sai Praneeth)। পিভি সিন্ধু হেরেছেন চিনের হিন বিং জিওয়ের কাছে। ফলাফল ১৪-২১ এবং ১৮-২১। অন্যদিকে, বি সাই প্রনীথ ( Sai Praneeth) হেরেছেন হান্স ক্রিস্টিয়ানের কাছে এবং স্ট্রেট সেটে। ফলাফল ২১-১৯ ও ২১-৯। 

মিক্সড ডাবলসেও (mixed doubles) হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। ওপেনিং রাউন্ডেই হেরেছে শান ভাটনাগর-তানিশা ক্রাস্টো। জুটি মুখোমুখি হয়েছিল হংকংয়ের চাং তাক চিন-এনজি উইং ইয়াং হংয়ের কাছে। মাত্র ৩২ মিনিটেই খেলা শেষ হয়ে যায়। একদিনে  তিন হার যে লজ্জাজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। 

সাই প্রনীথ (Sai Praneeth) কিছুদিন আগে চোট পাওয়ায় সব ধরনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে রাখেন।  ইন্দোনেশিয়া ওপেনে (Indonesian Open) তাকে নিয়ে যেমন একটা আশা তৈরি হয়েছিল, আশা তৈরি হয়েছিল পিভি সিন্ধুকে নিয়েও। আশা তৈরি হয় শান ভাটনাগর-তানিশা ক্রাস্টো জুটিকে নিয়েও। কিন্তু কেই লক্ষ-কোটি ভারতবাসীর আশা পূরণ করতে পারেনি। 

সিন্ধু প্রথম দিকে তাঁর প্রতিদ্বন্দ্বীকে চাপে রেখেছিল ঠিক। কিন্তু সেই চাপ দ্রুত কাটিয়ে উঠে দ্রুত খেলায় ফেরেন হিন বিং জিওয়ের। ম্যাচ  নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। উল্টো ছবি দেখা গিয়েছে বি সাই প্রনীথ বমান হান্স ক্রিস্টিয়ানের লড়াইয়ে। প্রনীথ কার্যত তার সামনে দাঁড়াতেই পারেনি। কোর্টে তাঁকে তুর্কি নাচ নাচিয়ে ছাড়েন হান্স ক্রিস্টিয়ান। মিক্স ডাবলসেও তাঁর অন্যথা হয়নি। মাত্র ৩২ মিনিটেই খেলার জয় পরাজয় নিশ্চিত হয়ে যায়। একদিনে তিন পরাজয়ের খবরে ব্যাডমিন্টন জগতে আশ্চর্য নিস্তব্ধতা। 

আরও পড়ুন প্রয়াত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী দৌড়বিদ

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়