এই মুহূর্তে




ক্রিকেটার শুভমন গিলের আত্মীয় কি শেহনাজ, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী শেহনাজ গিলের মধ্যে একটি ব্বিষয়ে সাদৃশ্য রয়েছে। সেটি হল দুজনেরই পদবী গিল। স্বভাবতই বহু মানুষের মনে প্রশ্ন শুভমনের আত্মীয় কি তাহলে শেহনাজ? আসলে পদবী এক হলেই মানুষ ধরে নেয় নিশ্চয় এদের মধ্যে কোনও আত্মীয়তা রয়েছে। এ নিয়ে চর্চার কথা নিশ্চয় কানে যায় শেহনাজ শুভমনের। এবার ‘গিল কাণ্ড’ নিয়ে মুখ খুললেন শেহনাজ স্বয়ং।

রণবীর এলাহাবাদিয়ার শো একটি পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ। সুযোগ বুঝে এলাহাবাদিইয়া গিলকে করেই ফেলেছিলেন বহু মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নটি। রণবীর সরাসরি জিজ্ঞাসা করেন, ” তুমি কি শুভমন গিলের দূর সম্পর্কের আত্মীয়?”

প্রশ্ন শুনে প্রথমে তো শেহনাজ একচোট হেসে নেন। তারপর বলেন, “আমি কিন্তু এই প্রশ্ন শুনে খুব খুশি হলাম। শুভমন তো ওখানকারই।” শেহনাজ গিলও পঞ্জাবী, শুভমনও তাই। তাই প্রথমে প্রশ্ন শুনে শেহনাজ স্বীকার করেন যে তাঁরা একই জায়গাএরর মানুষ। তারপর বলেন, “হবে হয়তো আমার কোনও দূর সম্পর্কীয় তুতো ভাই। ও তো অমৃতসরের দিকেই। ওকে ন ইয়ে যখন ট্রেন্ড তখন আমিও ট্রেন্ড হয়ে যাই। ভাই বোনের মধ্যে কিছু তো একটা সংযোগ রয়েছেই। ”

এরপর রণবীর এলাহাবাদিয়া জিজ্ঞাসা করেন যে শেহনাজ কি কখনও পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেছেন এই বিষয়ে যে বর্তমান ভারত অধিনায়ক উত্তাঁতরে র দূর সম্পর্কীয় আত্মীয় কিনা।  উত্তরে শেহনাজ বলেন, “না, সেটা তো কাউকে জিজ্ঞাসা কইনি। তবে নিজেকে জিজ্ঞাসা করেছি আর ভেবেছি যে হ্যাঁ আমাদের মধ্যে কোনও একটা ভাই বোনের যোগ তো রয়েছে।”

শেষে শুভমনের প্রশংসা করে শেহনাজ বলেন  ভারতীয় ব্যাটার খুব ভাল। অত্যন্ত ভাল খেলোয়ার। শুধু তাই নয়, শেহনাজ এও জানান যে তাঁর বিরাট কোহলিকে খুব ভাল লাগে। বিরাটের জন্যই তাঁর ক্রিকেট দেখার সূচনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাসপাতাল থেকে ছুটি পেলেন নচিকেতা, বাড়ি ফিরলেন গায়ক

ওয়ার্ল্ড ট্যুরের মঞ্চে আবেগঘন মূহুর্ত, ছেলেদের সঙ্গে প্রথমবার জনসমক্ষে গান গাইলেন শাকিরা

‘মানুষ রেগে গিয়ে খারাপ আচরণ করে ফেলেন’, পাপারাৎজি বিতর্কে জয়ার পাশে আশুতোষ রানা

১৪টি ছক্কা, ৯টি চার! ফের তাণ্ডব বৈভব সূর্যবংশীর, UAE-এর বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি

অসম্পূর্ণ রেখেই শেষ হয়েছে শ্রীকান্তের কাহিনী, কবে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন 4?

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ