এএফসি কাপ: সমীহ করলেও ব্লু স্টার বধের ছক তৈরি ফেরান্ডোর

মরশুমের মাঝপথে গোয়ার দায়িত্ব ছেড়ে এটিকে মোহনবাগানে এসেছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মরশুমের মাঝপথে গোয়ার দায়িত্ব ছেড়ে এটিকে মোহনবাগানে এসেছিলেন তিনি। অ্যান্টোনিও হাবাস কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে হটসিটে বসিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে সবুজ-মেরুন ব্রিগেডে গত আইএসএলের সেমিফাইনালে তুলতে সক্ষম হয়েছিলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্ডো। শুধু তাই নয়, তাঁর কোচিংয়ে আইএসএলে ডার্বি জয়ের ধারাও বজায় রেখেছিল এটিকে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা। সব মিলিয়ে মাঝপথে দায়িত্ব নিয়েও দলকে বেশ ভালো জায়গাতেই নিয়ে গিয়েছিলেন তিনি। 

তবে ওই সব এখন অতীত। সামনে রয়েছে এএফসি কাপ। ইতিমধ্যেই এশিয়ার এই অন্যতম টুর্নামেন্টে নামার জন্য অনুশীলন শুরু করে দিয়েছে মেরিনার্স। আগামী ১২ এপ্রিল এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে শ্রীলঙ্কার দল ব্লু স্টারের মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। ধারে-ভারে সবদিক থেকেই এগিয়ে রয়েছে। তবুও কোনওরকম আন্তসন্তুষ্টিতে ভুগতে নারাজ বাগান কোচ ফেরান্ডো। দ্বীপরাষ্ট্রের এই দলটিকে যথেষ্ট সমীহ করছেন তিনি। দলটির খেলার ধরন ভালো করে বুঝে নিয়ে রণনীতি তৈরি করার কাজ করে চলেছেন এটিকে মোহনবাগানের হেড স্যার। 

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার দল ব্লু স্টারকে ছোট করে দেখার কোনও প্রশ্নই নেই। ওরা খুব ভালো পাসিং ফুটবল খেলে। আর ছোট-ছোট পাস খেলতে-খেলতে আক্রমণের সুযোগ তৈরি করে। তা থেকেই খুলে যায় গোলের রাস্তা। সেই জন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। অনেকেই ভাবছে দলটা আহামরি কিছু নয়। কিন্তু আমরা ওদের হালকাভাবে নিচে নারাজ। আমি ম্যাচ ধরে-ধরে এগানোতে বিশ্বাসী। এখন আমার সামনে শুধু ব্লু স্টার ছাড়া আর কিছুই নেই’।  

  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার