ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য আফগান দল ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী সপ্তাহেই ভারতে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। আর ওই সিরিজের জন্য শনিবার দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইব্রাহিম জাদরানের কাঁধে। ১৯ সদস্যের দলে রয়েছেন মুজিব উর রহমানও। দলে রাখা হলেও রশিদ খানের খেলা নিয়ে যথেষ্টই সংশয় রয়েছে।

ভারতের বিরুদ্ধে ১১ জানুয়ারি মোহালিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানিস্তান। ১৪ জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ হবে ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে। কেন্দ্রীয় চুক্তিতে না রাখার অনুরোধ জানানোর অপরাধে দলের অন্যতম তারকা স্পিনার মুজিব উর রহমানের ফ্র্যাঞ্চাইজি খেলার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধেও সিরিজে তাঁকে রাখা হয়নি। সূত্রের খবর, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরেই আফগান ক্রিকেট বোর্ডের কর্তাদের দ্বারস্থ হয়েছিলেন মুজিব উর রহমান। দেশের হয়ে খেলার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। আর তার পরেই তাঁর উপর থেকে শাস্তি প্রত্যাহার করে নিয়ে ভারত সফরের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে।    

আফগানিস্তান দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইকরাম আলিখিল, হজরতুল্লা জাজাই, রহমত শাহ, নাজিবুল্লা জাদরান, মহম্মদ নবি, করিম জনত, আমাতুল্লা ওমরজাই, শরাফুদ্দিন আশরফ, মুজিব উর রহমান, ফলহক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, নুর আহমেদ, মহম্মদ সালিম, কাইস আহমেদ, গুলবদিন নইব ও রশিদ খান।

 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা