বাঁচা-মরার ম্যাচে আজ আফগানদের মুখোমুখি শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা রয়েছে দুই দলের কাছেই। আর সেই আশা জিইয়ে রাখার লক্ষ্য নিয়েই আজ সোমবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযানের শুরুটা ভাল না হলেও পর পর দুই ম্যাচ জিতেছে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। আর আফগানিস্তান তো পাকিস্তান ও ইংল্যান্ডের মতো দুই শক্তিশালী দলকে হারানোর পরে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে।

আজকের ম্যাচে মুখোমুখি দুই দলেরই প্রধান অস্ত্র স্পিনাররা। পাকিস্তান ম্যাচে একসঙ্গে চার স্পিনার খেলিয়ে চমকে দিয়েছিলেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আমেদরা যে কোনও মুহুর্তে ভেল্কি দেখাতে সিদ্ধহস্ত। তাছাড়া রহমানাললুহাহ গুরুবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহরা মোটামুটি রানের মধ্যে রয়েছে। আফগানিস্তানের একটাই বাঁচোয়া দলে চোট আঘাতের তেমন সমস্যা নেই। ১৯৯৯ সালের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অবশ্য চোট আঘাতে জর্জরিত। চোটের কারণে বিশ্বকাপে খেলা হয় না দলের প্রধান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার। মাঝপথে ছিটকে গিয়েছেন মাথিসা পাথিরানা ও লাহিরু কুমারা। তবে দুনিথ ওয়ালালেগে এবং মাহেশ তিকশানার মতো ভেল্কি দেখানো স্পিনার রয়েছে। তাছাড়া পরিবর্ত খেলোয়াড় হিসেবে দলে ফিরে প্রথম ম্যাচেই বল হাতে জ-বলে উঠেছেন ৩৬ বছর বয়সী অ্যাঞ্জেলো ম্যাথুজ।

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতকারে অবশ্য আফগানদের তুলনায় অনেকটাই এগিয়ে কুশল মেন্ডিজরা। মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে সাত বার জিতেছে শ্রীলঙ্কা। তিনবার আফগানিস্তান। একটি ম্যাচ নিষ্পত্তি হয়নি। বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত দুইবার মুখোমুখি দুই দল। দুইবারই অবশ্য জিতেছে শ্রীলঙ্কা। ২০১৫ সালে আফগানদের বিরুদ্ধের চার উইকেটে জয় পেয়েছিল। আর গতবার ২০১৯ সালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পেয়েছিল ৩৪ রানে।

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো