চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানদের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে ফিরলেন এবাদত

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাটি একমাত্র টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেয়েছে লিটন দাসরা। আর ওই জয়ে বিশেষ ভূমিকা নিয়েছিলেন মিডিয়াম পেসার এবাদত হোসেন। আর তার স্বীকৃতি হিসেবে আফগানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মতো টি টুয়েন্টি সিরিজেও ঠাঁই করে নিলেন টাইগার পেসার। মাঝে বাদ পড়া আফিফ হোসেন ফিরেছিলেন ওয়ান ডে সিরিজে। তাঁরও জায়গা হয়েছে টি টুয়েন্টি সিরিজের দলে। চোট কাটিয়ে ওঠা সাকিব আল হাসান-ই দলের নেতৃত্ব দেবেন।  

আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামে আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টাইগাররা। ওই সিরিজ শেষে হবে দুই ম্যাচের টি টুয়েন্টি সিরিজ। ১৪ ও ১৬ জুলাই ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। রবিবার রাতে টি টুয়েন্টি সিরিজের জন্য জাতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদন জানিয়েছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজে পাঁচ পেসার নেওয়া হয়েছে। যাতে প্রত্যেককে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যায় তার পরিকল্পনা করা হয়েছে। যে কারণে এবাদত হোসেনকে দলে নেওয়া হয়েছে। গত সিরিজে দলে থাকা উইকেট রক্ষক জাকের আলী দল থেকে বাদ পড়েছেন।  

একনজরে দেখে নেওযা যাক আফগানদের বিরুদ্ধে ঘোষিত টাইগারদের স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, আফিফ হোসেন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ