দীর্ঘ একযুগের সম্পর্কের ইতি, মাঠে আর দেখা যাবে না ‘ক্যাপ্টেন কুল’-কে

সালটা ছিল ২০০৮। ওই বছরই সূচনা হয়েছিল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ছিল ২০০৮। ওই বছরই সূচনা হয়েছিল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে এই ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে। দুর্নীতির কারণে দু’বছরের জন্য নির্বাসিত হয় চেন্নাই সুপার কিংস। নির্বাসন কাটিয়ে ফের রাজার মতো কামব্যাক করে তারা। ২০০৮ থেকে শুরু করে ২০২১ সাল অর্থাৎ ১৪ বছর। যার মধ্যে ২০১৬ এবং ২০১৭ সালের নির্বাসন বাদ দিলে বাকি ১২ বছর আইপিএলের আসরে খেলেছে সিএসকে। আর প্রতিবারই আইপিএলের এই অন্যতম সফল দলটিকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই আর ধোনি যেন হয়ে উঠেছিলেন একে অপরের পরিপূরক। সিএসকে টিম ম্যানেজমেন্ট এই ১২ বছরের একবারের জন্যও অধিনায়ক হিসেবে ধোনি ছাড়া আর কারও নাম ভাবতে পারেননি। 

আর কেনই বা ভাববেন না। এই একযুগে সিএসকে-কে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন ধোনি। দলটিকে চারবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। সেই সঙ্গে রয়েছে দু’টি চ্যাম্পিয়ন্স লিগও। হ্যাঁ, ক্রিকেট টিম গেম হলেও অধিনায়ক মাহির দুর্দান্ত মস্তিষ্ক চেন্নাইকে এই জায়গায় আনার মূল অস্ত্র। এই বিষয়টা কেউ অস্বীকার করবেন না। তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন এটাই যেন সতীর্থদের মনোবলকে বাড়িয়ে দিত।

তবে এবারের আইপিএলে আর সিএসকে-র ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে না ধোনিকে। বয়সের কারণে সরে দাঁড়িয়ে জাদেজার কাঁধে দলকে পরিচালনা করার দায়িত্ব  তুলে দিলেন কিংবদন্তি এই অধিনায়ক। তবে মাহির অবদান কখনওই ভুলতে পারবে না সিএসকের ফ্যানরা। আগামী দিনে চেন্নাই আইপিএলে হয়তো ফের চ্যাম্পিয়ন হবে। কিন্তু ধোনির মতো অধিনায়ক আর পাবে না। হয়তো এই বছরই শেষবারের মতো আইপিএলে দেখা যাবে তাঁকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার