কাটল জট, ভিসা পেলেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কাটল জট। ব্রিটেনের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়ার পরেই ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের ভিসা মঞ্জুর করল নয়াদিল্লির বিদেশ মন্ত্রক। আর ভিসা পাওয়ায় চলতি সপ্তাহের শেষে ভারতে উড়ে আসছেন পাকিস্তানি বংশোদ্ভুত স্পিনার।

পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছে ইংল্যান্ড দল। আগামিকাল বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামছেন বেন স্টোকসরা। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ঘোষিত টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত স্পিনার শোয়েব বশির। কিন্তু প্রথমে তাঁকে ভিসা দিতে অস্বীকার করেছিল লন্ডনের ভারতীয় দূতাবাস। ফলে বেন স্টোকসদের সঙ্গে তিনি ভারতে আসতে পারেননি।

বিষয়টি জানাজানি হতেই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে পরোক্ষে ভারতকে উদ্দেশ্য করে এক বার্তা দেওয়া হয়। ওই বার্তায় বলা হয়, ‘আশা করব ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।’ শোয়েব বশির ভিসা না পাওয়ায় নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত ডিসেম্বরের মাঝামাঝি আমরা দল ঘোষণা করেছি। এখন এসে বশির জানতে পারছে যে ও ভিসা না পাওয়ার কারণে ভারতে খেলতে আসতে পারবে না। ওর জন্য আমি হতাশ। এমন ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়।’ পাকিস্তানি বংশোদ্ভুত শোয়েব বশিরের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের জল বহুদূর গড়ানোয় পিছু হঠে লন্ডনের ভারতীয় দূতাবাস। দিল্লির নির্দেশে তড়িঘড়ি ভিসা মঞ্জুর করা হয় ইংল্যান্ড স্পিনারের।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে