রোনাল্ডোর পর মেসিদের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে জিদান

ক্রীড়াজগতে একটি কথা প্রচলিত রয়েছে যে, ভালো খেলোয়াড়রা নাকি কখনও ভালো কোচ হতে পারেন না।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফুটবলার হিসেবে যথেষ্ট সফল জিনেদিন জিদান। তাঁর হাত ধরেই দু’বার (১৯৯৮ এবং ২০০৬) বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ফ্রান্স। আর তার মধ্যে একবার (১৯৯৮) জোড়া গোল করে ফরাসি ব্রিগেডকে চ্যাম্পিয়ন করেছিলেন এই কিংবন্তি ফুটবলার। ২০০৬ সালে ফুটবলকে চিরতরে বিদায় জানান জিজু। 

এরপর বেশ কয়েকবছর পর পা রাখেন কোচিং জীবনে। ক্রীড়াজগতে একটি কথা প্রচলিত রয়েছে যে, ভালো খেলোয়াড়রা নাকি কখনও ভালো কোচ হতে পারেন না। কিন্তু এই প্রবাদটি পুরোপুরি ভুল প্রমাণিত করেছেন জিদান। ২০১৬ সালে নিজের প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত লস ব্ল্যাঙ্কসদের কোচিং করান প্রাক্তন এই ফরাসি ফুটবলার। সেই সময়কালে রিয়াল মোট ৯টি ট্রফি জেতে। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়। এরপর রিয়াল থেকে সরে গেলেও, ২০১৯ সালে ফের তাঁকে কোচ করে স্পেনের এই খ্যাতনাম ক্লাবটি। 

রিয়ালে প্রথম পর্বে থাকাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকাকে পেয়েছিলেন জিজু। তাঁর কোচিংয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন সিআর সেভেন। তবে রোনাল্ডোর পর এবার মেসির কোচ হিসেবেও দেখা যেতে পারে জিদানকে। শোনা যাচ্ছে যে, পোচেত্তিনোর পরিবর্তে পিএসজি-র কোচের পদে বসতে পারেন প্রাক্তন ফরাসি কিংবদন্তি। এছাড়া একটি রেডিও চ্যানেলের তরফ থেকেও বলা হয়েছে যে, জুনের পরই নাকি পিএসজি-র দায়িত্ব নিতে চলেছেন জিদান। তবে আসলে কি হবে সেটা বলবে সময়ই। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার