বোনের মৃত্যু, আরসিবি-র শিবির ছেড়ে বাড়ি ফিরতে হল হর্ষলকে

আইপিএলের মাঝেই বড়সড় দু:সংবাদ পেলেন হর্ষল প্যাটেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মাঝেই বড়সড় দু:সংবাদ পেলেন হর্ষল প্যাটেল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই তারকা পেসারের বোন অর্চিতা প্যাটেল প্রয়াত হন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পরই এই খারাপ খবরটা পান হর্ষল। ফলে দ্রুত আরসিবি শিবির ছেড়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হর্ষলের বোন। শনিবার রাতে হঠাৎ তাঁর মৃত্যু হয়।

বোনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে-সঙ্গেই বায়ো-বাবল ছেড়ে দেন হর্ষল। তড়ি-ঘড়ি তাঁকে গুজরাতের সানন্দে নিজের বাড়ির উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করে আরসিবি টিম ম্যানেজমেন্ট। ম্যাচের পর টিম বাসে করে পুনে থেকে মুম্বইতে ফেরা হয়নি এই পেসারের। বছর ৩১-এর এই পেসারকে দেরি না করে বাড়ি ফেরার অনুমতি দিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

হর্ষলের বোনের মৃত্যুর খবরে খানিকটা শোকের ছায়া নেমে এসেছে বেঙ্গালুরু শিবিবে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের আনন্দ বন্ধ করে দেওয়া হয়। টিমের সকলে মিলে হর্ষলকে সান্ত্বনা দিতে থাকেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী ১২ এপ্রিল চেন্নাই ম্যাচের আগেই আরসিবি-র শিবিরে যোগ দেবেন এই পেসার।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার