বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তন করল। ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ওপেনার জেক ওয়েদারাল্ডকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার ম্যাট রেনশ।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে জয় পায়। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং ছিল হতাশাজনক। দুই ইনিংসে মাত্র ২৩ ও শূন্য রান করে আউট হন ওয়েদারাল্ড। তাঁর পারফরম্যান্সের পর থেকেই দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। গত মরশুমের বড় রান পাননি ৩১ বছর বয়সি এই ওপেনার। অ্যাশেজ-সহ ছয়টি টেস্টে তাঁর সংগ্রহ ছিল ২২৪ রান, ব্যাটিং গড় মাত্র ২০.৩৮। বাংলাদেশের বিরুদ্ধে ভাল করার লক্ষ্যে ব্যাটিং কৌশলে পরিবর্তনও এনেছিলেন ওয়েদারাল্ড। কিন্তু সেই পরিবর্তন কাজে লাগেনি। প্রথম টেস্টের পর কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও তাঁর ব্যাটিংয়ের পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে নতুন কাউকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:  জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ওয়েদারাল্ডের জায়গায় দলে আসা ম্যাট রেনশ অবশ্য দীর্ঘদিন ধরেই টেস্টে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। ২০২৩ সালের পর আর টেস্ট খেলেননি ৩০ বছর বয়সি এই ব্যাটার। গত শেফিল্ড শিল্ড মরসুমে তিনটি সেঞ্চুরিসহ ৪৯.৯০ গড়ে রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দলেও সুযোগ পেয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে রেনশর গড় ২৯.৩১। তাঁর সর্বোচ্চ স্কোর ১৮৪ রান, ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর।

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

পুরভোটের আগেই ইভিএম-সঙ্কট, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

বাসর রাত কাটতেই শ্বশুড়বাড়ি থেকে গয়না ও নগদ নিয়ে উধাও ‘নববধূ’!

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

বাংলাদেশের কাছে হারের জের, দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দল থেকে বাদ ওপেনার

থাইল্যান্ড থেকে বিমানে ‘গাছ পাচার’! কলকাতা বিমানবন্দরে ১৬০ কেজি গাছ-বীজ উদ্ধার