অবসর ভেঙে মাঠে ফিরতে পারেন অ্যাগুয়েরো! কিন্তু কেন

হঠাৎ করেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সের্জিও অ্যাগুয়েরো।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সের্জিও অ্যাগুয়েরো। যার নেপথ্যে ছিল শুধুমাত্র তাঁর হার্টের সমস্যা। তারকা আর্জেন্টাইন ফরোয়ার্ডের (৩৩ বছর) এই অবসর নেওয়ার সিদ্ধান্তকে একেবারেই মানতে পারেননি তাঁর ফ্যানরা। কিন্তু শরীর যদি সমর্থন না করে তাহলে আর কিছুই করার থাকে না। তাই কঠিন হলেও এই সত্যটা মেনে নিতে হয়েছিল সকলকে। চোখের জলে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন লিওনেল মেসির এই সতীর্থ। 

চলতি মরশুমের আগেই ম্যান সিটির সঙ্গে দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন অ্যাগুয়েরো। কিন্তু সেখানে যাওয়ার পরই ঘটে গেল বিপদ। খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে পড়ে যান তিনি। এরপর চিকিৎকরা তাঁকে ফুটবল ছাড়ার পরামর্শ দেন। সত্যি, একজন পেশাদার ফুটবলারের জন্য এর থেকে খারাপ বিষয় বোধহয় আর কিছুই হতে পারে না। 

তবে কয়েক মাস আগে ফুটবলকে বিদায় জানালেও ফের ফুটবলে ফেরার ইঙ্গিত দিলেন সের্জিও। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘আমি ফের ফুটবলে ফিরতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ-ছয় মাস মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছিলেন। আমি এখনই অনুশীলনে নামতে চাই। না, আর পেশাদার ফুটবলে নয়, আমি এখন বিনোদনের জন্য ফুটবল খেলতে চাই। মিয়ামিতে একটি ম্যাচে খেলার জন্য আমাকে যেতে বলা হয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি। ডাক্তারের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব’। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার