অনিশ্চিত তিলকের দলে ফেরা, শেষ ২টি-টোয়েন্টিতে এই তারকা থাকছেন ভারতীয় স্কোয়াডে

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত টি টোয়েন্টি বিশ্বকাপ। তবে মেগা এই টুর্নামেন্টের আগে ভারতের শিবিরের কপালে চোট সমস্যা চিন্তার ভাঁজ ফেলেছে। চোটের কারণে অনিশ্চিত ওয়াশিংটন সুন্দরের বিশ্বকাপে খেলা। তার মধ্যেই ভাবাচ্ছে তিলক ভর্মার আঘাত। পেটের অস্ত্রোপচারের পর বাঁ-হাতি এই ব্যাটসম্যান বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। ভাইজ্যাকে ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টিতে তিলকের ফিরে আসার কথা থাকলেও সেই সময় পিছিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে ভারতীয় দলের সঙ্গে শেষ দুই ম্যাচে থাকছেন শ্রেয়স আইয়ার ।

BCCI সূত্রে খবর বর্তমানে অস্ত্রোপচারের পর তিলক বর্মার ব্যথা কমলেও তিনি এখনও ম্যাচ খেলার মতো ফিট  নন। সম্পূর্ণ সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে।  তাই বিশ্বকাপের আগে ভারতের তারকা এই ব্যাটসম্যানকে নিয়ে  ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ঝুঁকি নিতে চাইছে না। এই নিয়ে  বোর্ডের এক কর্তা বলেছেন,  ‘এই মুহূর্তে তিলক অনেকটাই সুস্থ। বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর রিকভারি চলছে। বিশ্বকাপে খেলার জন্য যাতে সবুজ সঙ্কেত দেওয়া যায়, সেটারই চেষ্টা চালাচ্ছেন মেডিক্যাল টিমের সদস্যরা। প্রথমে ভাবা হয়েছিল, চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ওঁকে ফেরানো হবে দলে। তবে এখন যা অবস্থা তাতে শেষ ম্যাচেও ওঁর খেলাটা অনিশ্চিত।’

আরও পড়ুন: জনরোষ থেকে বাঁচতে মধ্যরাতে গোপনে দেশ ছাড়লেন বাংলাদেশ বোর্ড সভাপতি আমিনুল

তিলকের বিকল্প হিসেবে কয়েকজনকে তৈরি করে রাখতেও চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।   শ্রেয়স আইয়ার ফর্মে থাকায় তাই তাঁকে শেষ দুই ম্যাচে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ তিলক। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিনি ৩ নম্বরে রয়েছেন।  অন্যদিকে  ওয়াশিংটন সুন্দরের বিশ্বকাপে খেলা অনিশ্চিত থাকায় তাঁর বিকল্প হিসেবে রিয়ান পরাগকে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে BCCI।  তিলক ভার্মাকে প্রাথমিকভাবে ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছিল। শ্রেয়স আইয়ারকে খেলার জন্য বাছা হলেও শেষ পর্যন্ত ইশান কিষাণ এই জায়গাটি নিজের করে নিয়েছেন। আইয়ারকে সিরিজের শেষ পর্যন্ত দলের সাথে থাকতে বলা হয়েছে, কারণ মেডিকেল টিম তিলকের আঘাতের বিষয়ে সতর্ক রয়েছে। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান