চারহাত এক হল অর্জুন-সানিয়ার, সচিন-পুত্রের রাজকীয় বিয়ের আসরে চমক দিলেন অভিষেক-ঐশ্বর্য

যাই হোক, মুম্বইয়ের সেন্ট রেজিসে বসেছিল অর্জুনের বিয়ের আসর। জাঁকজমকপূর্ণভাবে ছেলের বিয়ে দিলেন সচিন। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও একজন ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে হয়ে গেল কিংবদন্তি খেলোয়াড় সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের। বৃহস্পতি বার (৫ মার্চ) দীর্ঘদিনের প্রেমিকা সানিয়া চান্দকের গলায় মালা পরালেন ক্রিকেট কিংবদন্তির ছেলে। তাঁদের প্রাক-বিয়ের অনুষ্ঠান জামনগর হলেও মুম্বই য়ের মাটিতেই রাজকীয় বিয়ে সারলেন তাঁরা। ছেলের মালাবদলের সময় আবেগঘন হয়ে পড়েছিলেন সচিন এবং অঞ্জলি তেন্ডুলকর। যাই হোক, মুম্বইয়ের সেন্ট রেজিসে বসেছিল অর্জুনের বিয়ের আসর। জাঁকজমকপূর্ণভাবে ছেলের বিয়ে দিলেন সচিন। তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকরও একজন ক্রিকেটার। তবে তাঁর এখনও আন্তর্জাতিক খেলায় ডেবিউ হয়নি।

তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের একজন খেলোয়াড়। যাই হোক, অর্জুনের বিয়েতে বসেছিল চাঁদের হাট। অতিথিদের তালিকায় ছিলেন, মহেন্দ্র সিংহ ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনি, যুবরাজ এবং তাঁর স্ত্রী হ্যাজেল কিচ সিংহ, শাহরুখ খান ও তাঁর পরিবার, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, নীতা এবং মুকেশ আম্বানি-সহ বলিউডের একঝাঁক তারকা। ছিলেন একাধিক ক্রিকেট ব্যক্তিত্বরাও। জয়া বচ্চন একটি আইভরি বর্ণের শাড়ি পরেছিলেন। আর একসঙ্গে হাতে হাত ধরে হাজির হয়েছেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য। অভিষেক একটু কালো শেরওয়ানি পরলেও ঐশ্বর্য সেজেছিলেন আকাশি বর্ণের একটি সালোয়ার কামিজ। দুজনকেই বেশ দেখাচ্ছিল। তাঁদের স্টাইলিশ লুক সকলের নজর কেড়েছে। তবে সালোয়ার-কামিজ এর সঙ্গে একটি কালো হিলতলা জুতো পরেছিলেন। অন্যদিকে অভিষেকের দাড়ি এবং স্টাইলিশ চশমা তাঁকে আরও রাজকীয় করে তুলেছে। তাঁর স্টাইল সাদামাটা থাকলেও তার মধ্যে মার্জিত ছিল। আর অভিনেত্রী মনীশ মালহোত্রার ডিজাইনিং চুড়িদার পরেছিলেন।

তাঁর হাতে ছিল একটি রূপোলী রঙা পার্স, যা তাঁর সাজটি পূর্ণ করেছিল। তাঁর গলায় ছিল ইম্পোরিয়াল ব্লুম নেকলেস। যা তাঁর সৌন্দর্যকে আরও রাজকীয় করে তুলেছিল। তাঁর চুল খোলা ছিল, এবং হালকা মেকআপ করেছিলেন তিনি। তবে তাঁদের সঙ্গে তাঁদের মেয়ে আরাধ্যাকে দেখা যায়নি। অন্যদিকে তাঁদের সঙ্গে আসতে দেখা যায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনকেও। সুতরাং সচিন পুত্রের বিয়েতেই আবারও এক হলেন বচ্চন পরিবার। কারণ দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, অভিষেক এবং ঐশ্বর্যর ডিভোর্স হতে চলেছে। ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক ভাল নেই। যদিও গতবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে সাদা বেনারসি এবং মাথা ভর্তি সিঁদুর পরে অভিনেত্রী নিজেই অভিষেকের সঙ্গে তাঁর ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দেন। সুতরাং অনেকদিন বাদে বচ্চন পরিবার কে একসঙ্গে দেখে এবং অভিষেক-ঐশ্বর্য বচ্চনের রসায়ন দেখে মুগ্ধ হয়ে গেলেন ভক্তরা।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম