ভেস্তে যেতে পারে অজিদের পাক সফর, আশঙ্কায় পিসিবি

দীর্ঘ ২৪ বছর ফের পাকিস্তানে খেলতে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২৪ বছর ফের পাকিস্তানে খেলতে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। যার জন্য বেশ রোমাঞ্চিত হয়ে উঠেছেন পাক ক্রিকেট ফ্যানরা। ঘরের মাঠে বাবর, রিজওয়ানদের অজিদের বিরুদ্ধে লড়াই সকলেই তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করতে চান। কিন্তু সমর্থকদের সেই আশায় পড়ে যেতে পারে জল। কারণ, সম্প্রতি সন্ত্রাসবাদী হামলা হয়েছে। যেই কারণে পাক সফরে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অজি ক্রিকেটাররা। এমনটাই জানা গিয়েছে, সিডনির একটি সংবাদপত্রের প্রতিবেদনে। যার ফলে বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে অস্ট্রেলিয়া দলের পাক সফরে খেলতে যাওয়া। 

আগামী ৩ মার্চ থেকে দু’দেশের মধ্যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। পাকভূমিতে গিয়ে তিনটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং একটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের। কিন্তু আদৌ সেই খেলাগুলি হবে কিনা তা নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে। আর চাপে পড়ে গিয়েছে পাক ক্রিকেট বোর্ড তথা পিসিবি। কারণ, কয়েক মাস আগেই নিউজিল্যান্ড দল পাক সফর বাতিল করে চলে গিয়েছিল। এরপর একই রাস্তায় হাঁটে ইংল্যান্ডও। আর সবক্ষেত্রেই কারণ ছিল নিরাপত্তা ব্যবস্থা। যেই ভয়টা পাচ্ছে অস্ট্রেলিয়াও।

এই বিষয়ে অজি ক্রিকেট দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘পাক সফরে যাওয়ার বিষয়টা খুব ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। সবদিক ঠিকটাক থাকলেই আমরা স্কোয়াড ঘোষণা করে দেব’। এর আগে ১৯৯৮ সালে শেষবার পার সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। 

 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের