সেরেনার চোখের জল মানতে পারছি না, হারলেই ভালা হত: প্রতিদ্বন্দ্বী আজলা

সেরেনার অবসর ঘোষণায় চোখে জল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউএস ওপেন শুরু হওয়ার আগে সেরেনা জানিয়েছিলেন, টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়েই তিনি মাঠে নামবেন। কিন্তু সব সফরের শেষ রূপকথার মতো হয় না। যেমন হল না সেরেনার ক্ষেত্রে। এক আনকোড়া প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে টেনিস জীবন থেকে অবসর নিলেন সেরেনা উইলিয়ামস। আর্থার অ্যাশ স্টেডিয়ামে টানা তিন ঘণ্টা পাঁচ মিনিটের লডা়ইয়ে তিনি হেরে গেলেন। সেরেনাকে হারিয়েছেন অজি টেনিস প্লেয়ার আজলা তমজাঙ্কোভিচ। ম্যাচের ফলাফল ৭-৫, ৬-৭, ৬-১।

সেরেনার অবসর ঘোষণার খবর শুনে কান্না ভেঙে পড়েন আজলা। সংবাদমাধ্যমকে জানিয়েছেন- সিদ্ধান্ত নিয়েছিলাম সেরেনাকে হারাতেই হবে। যেভাবে হোক। যার বিরুদ্ধে খেলতে নেমেছি, সে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী। তাই, মুখে যতটা সহজভাবে বলতে পারছি, সেটা কার্যক্ষেত্রে খুব সহজ ছিল না। ম্যাচে জয় পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ছিলাম। যখন শুনলাম মাইকে ঘোষণা করা হচ্ছে, সেরেনা উইলিয়ামস কিছু জানাতে চলেছেন, তখন থেকে বুক কাঁপতে শুরু করে। আর সেরেনা যখন বলে চলেছেন, তাঁর পরিবারের কথা, কেরিয়ারের কথা, তখন আর নিজেকে সামলে রাখতে পারলাম না। দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একবারের জন্য কল্পনা করতে পারিনি, এটাই সেরেনার টেনিস জীবনের শেষ ম্যাচ হয়ে গেল। মনে হল, সেরেনাকে না হারালেই ভালো করতাম।

এবারের ইউএস ওপেনের মূল আকর্ষণ ছিলেন সেরেনা। প্রতিবার ইউএস ওপেনের টিকিটের একটা বাড়তি দাবি থাকে। আর সেরেনা যেদিন জানালেন, এটাই তাঁর কেরিয়ার জীবনের শেষ ম্যাচ হতে চলেছে, তখন থেকে টিকিটের চাহিদা আকাশছোঁয়া। দেখার, এবার কার হাতে ওঠে ইউএস ওপেন ট্রফি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের