উইম্বলডনের রাজা হওয়ার লড়াইয়ে আলকারাজের মুখোমুখি সিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : উইম্বলডনের হতে চলা ফাইনাল ম্যাচ ঘিরে টেনিস ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।ফরাসি ওপেনের মতো  ফাইনালে এবারও মুখোমুখি কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। আগের ফাইনালে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে জয় অদ্ভুতভাবে পেয়েছিলেন আলকারাজ। সেই প্রতিশোধ নিতে পারবেন সিনার? ছড়াচ্ছে জল্পনা। প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারান কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের মতই উইম্বলডনের ফাইনালেও আলকারাজের বিপরীতে সিনারকে দেখা যাবে। ফরাসি ওপেনে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে জয় পেয়েছিলেন আলকারাজ।

 গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এ ইতালিয়ান তারকা প্রথম দুই সেট হার মেনেছিলেন। ২-২ গেমে এগিয়ে চলা তৃতীয় সেটে হঠাৎই বুকের ব্যথায় কোর্টে পড়ে যান দিমিত্রভ। সেই সময় ছন্দে ছিলেন তিনি। তিনি ম্যাচ ছেড়ে না দিলে জকোভিচের বিপক্ষে সিনার খেলতে নামতে পারতেন কিনা সন্দেহ। তবে সেমিফাইনালে ২ ঘণ্টার কম সময়ে জকোভিচকে সরাসরি তিন সেটে হারিয়ে দেন তিনি। সিনারের ফাইনালে আসা কিছুটা হলেও ভাগ্য তাঁর সহায় ছিল বলে মনে করা হচ্ছে।

ফাইনালে আলকারাজের বিরুদ্ধে লড়াইয়ের কথা দিয়েছেন সিনার। তিনি বলেছেন, একটি হার মাথায় থাকলে, পরের ম্যাচ ভালো করে খেলতে পারতেন না।  মাত্র কদিনের ব্যবধানে আরেকটি ফাইনালে খেলা সম্ভব হত না। কার্লোসের সঙ্গে আরও একবার কোর্ট শেয়ার করতে পারায় খুশি তিনি। লড়াই খুব সহজ হবে না বলেও জানান তিনি।

তিনটি গ্র্যান্ডস্লামজয়ী সিনার এই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠেছেন। দু’জনের মুখোমুখি হওয়া ১২ ম্যাচের আটটিতে জিতেছেন আলকারাজ। ইতালিয়ান প্রতিপক্ষ আলকারাজকে ফেভারিট মানছেন। তিনি জানান, ‘গত দুবার সে এখানে শিরোপা জিতেছে। আবারও সে ফাইনালে উঠেছে। ঘাসের কোর্টে তাঁকে হারানো বেশ কঠিন। তবে আমি সানন্দে চ্যালেঞ্জ নেবেন।’

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প