টাইগারদের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন ডোনাল্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করা নিয়ে টাইগারদের বোলিং কোচ হওয়া সত্বেও বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি। প্রকাশ্যেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের নোংরামির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এক ধাপ এগিয়ে এবার বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন অ্যালান ডোনাল্ড। 

২০২২ সালের মার্চে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন দ্রুতগতির বোলার অ্যালান ডোনাল্ড। তাঁর কোচিংয়ে টাইগারদের পেস বোলিং ইউনিট অভূতপূর্ব সাফল্য পেয়েছিল। তাসকিন আমেদ, এবাদাত হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা আরও বিধ্বংসী পেসারে রূপান্তরিত হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত  ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল। যদিও মৌখিকভাবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য বিসিবি কর্তারা বোলিং কোচকে অনুরোধ জানিয়েছিলেন।

সব ঠিকঠাকই চলছিল। কিন্তু শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করার সিদ্ধান্ত মানতে পারেননি টাইগারদের বোলিং কোচ। নোংরা মানসিকতার জন্য কুখ্যাত বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের অক্রিকটীয় আচরণের প্রতিবাদ জানিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন। শোনা যাচ্ছিল, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পোষ্যপুত্র সাকিবের বিরুদ্ধে মুখ খোলায় বোর্ডের রোষানলে পড়তে চলেছেন ডোনাল্ড। তাঁর কাছে মুখ খোলার ব্যাখা চাইবে বিসিবি। কিন্তু সেই ব্যাখ্যা চাওয়ার আগেই বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টিম মিটিংয়েই বাংলাদেশ দলের হয়ে আর কাজ না করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। কোচিং প্যানেলের অংশ হিসেবে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে বিশ্বকাপের শেষ ম্যাচে শেষবারের মতো তাকে দেখা যাবে বাংলাদেশ ড্রেসিংরুমে।

সিআইডি পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের