আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত-পাকিস্তানকে হারিয়ে ৮ বছর পর সেমিফাইনালে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ড জিতল ৫৪ রানে। নিউজিল্যান্ডকে থামিয়ে লক্ষ্যটা নাগালে রাখলেও ব্যাটিংয়ে দাঁড়াতেই পারল না পাকিস্তানের বোলাররা। সর্বনিম্ন রানের রেকর্ড গড়ে রীতিমতো মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। অন্যদিকে দারুণ বোলিংয়ে জিতে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। প্রায় আট বছর পর তারা জায়গা করে নিল সেমি-ফাইনালে। আর পাকিস্তানের সঙ্গে এই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতেরও।

সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করেছে। অন্যদিকে পাকিস্তান ১১.৪ ওভারে ৫৬ রান করে অল আউট হয়ে যায়। এ বছর মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করল পাকিস্তান। T20 বিশ্বকাপে ২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষেও পাকিস্তানের সর্বনিম্ন স্কোর ছিল ৬০। এ দলের কোনও খেলোয়াড়ই ৩০ রান করতে পারেনি। সর্বোচ্চ ২৮ রান করেন নিউজিল্যান্ডের ওপেনার সুজি বেটস। এদিকে ভারতের সেমিফাইনালে যাওয়া নির্ভর করছিল পাকিস্তানের জয়ের ওপর। কারণ শেষ চারে ওঠার জন্যে নিউজিল্যান্ড ও ভারতকে টপকে পাকিস্তানের লক্ষ্য ছুঁয়ে ফেলতে হতো ১১.৩ ওভারে। কিন্তু মাত্র ৫৬ রানেই পাকিস্তানের অল আউট হয়ে যায়। মিডল অর্ডার ব্যাটার আলিয়া রিয়াজকে ২০১৪ সালের পর প্রথমবার তারা পাঠিয়েছিল ওপেনিংয়ে।

কিন্তু তিন বলেই শেষ হয় আলিয়ার ইনিংস। ষষ্ঠ উইকেটে ২৪ রানের জুটি হলেও মাত্র ৪ রানেই আউট হয়ে যায়। সর্বোচ্চ ২১ রান করেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। ২.৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার অ্যামেলিয়া কার। টি-টোয়েন্টিতে প্রায় ১০ ম্যাচ হেরে জেতার আশা প্রায় ছেড়েই দিয়েছিল নিউজিল্যান্ড। এবার তাঁরাই এশিয়ার বৃহত্তম তিন দল ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে পৌঁছে গেল সেমি-ফাইনালে। বলে ধৈর্য্য ধরলে সফলতার চূড়ান্তেও পৌঁছনো সম্ভব।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ