বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশকে সমর্থন করে টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সেই ফাঁকা হুমকির মধ্যেই বাংলাদেশের বড় দাদা এই টুর্নামেন্টটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।সালমান আগা  নেতৃত্ব দেবেন। দলটিতে রাখা হয়েছে প্রাক্তন  অধিনায়ক বাবর আজম।  তবে  জায়গা হয়নি মোহাম্মদ রিজওয়ান।

 রবিবার  লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তাঁর সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন।  ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। বড় মাপের ক্রিকেটারদের নাম থাকা সত্বেও সালমান আলি আঘা দলটির নেতৃত্ব দেবেন, কয়েকজন তরুণ খেলোয়াড়ও দলে আছেন। সম্প্রতি টি-টোয়েন্টি ব্যাটিং ফর্ম এবং স্ট্রাইক রেট নিয়ে তীব্র সমালোচনা সত্ত্বেও বাবর আজমকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।  বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো  তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে  সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন অধিনায়ক সালমান, ফাহিম আশরাফ, খাজা নাফি, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। 

পাকিস্তানের দল… 

সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদী, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক। 

আরও পড়ুন: খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

প্রসঙ্গত, ভারতের মাটিতে নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দেয় বিসিবি। বিসিবি সেই সিদ্ধান্তকে সমর্থন করেছিল পাকিস্তান। এমনকি বাংলাদেশকে বাদ দিলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে বলে জানিয়ে দেয়। তবে তার মধ্যেই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেয় আইসিসি। জানিয়ে দেয় বিশ্বকাপ না খেললে কড়া শাস্তির মুখে পড়তে হবে। তার পরেই বাংলাদেশকে দেওয়া কথা না রেখে পুরো পাল্টি খেয়ে দল ঘোষণা করল পাকিস্তান। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক