প্রেসবক্সে দুই ক্রীড়া সাংবাদিকের হাতাহাতি

নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  এক অভাবনীয় ঘটনার সাক্ষী আর্সেনাল বনাম অ্যাস্টন ভিলার ম্যাচ। প্রেসবক্সে হাতাহাতিতে জড়িয়ে গেলেন দুই ক্রীড়া সাংবাদিক। এক সাংবাদিক দ্বিতীয়জনকে প্রেসবক্স থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়। জানা গিয়েছে, এই দুই দুটি ক্লাবের সমর্থক।

হাতাহাতির ঘটনা ঘটে খেলার অতিরিক্ত সময়ে। হাতাহাতিতে জড়িয়ে যান আর্সেনালের ক্রীড়া সাংবাদিক মিগুয়েল মোলিনা এবং অ্যাস্টন ভিলার ভিক্টর মানাস। তাদের থামাতে এগিয়ে আসেন প্রেসবক্সে থাকা অন্যান্য সাংবাদিকেরা। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, আর্সেনালের ক্রীড়া সাংবাদিক দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করছিলেন। হাত খানেক দূরে ছিলেন অ্যাস্টন ভিলার ভিক্টর মানাস। দলের পারফরম্যান্স খারাপ। গোল ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে আর্সেনালের ক্রীড়া সাংবাদিকের প্রশংসা। কাজ ফেলে মিগুয়েল মোলিনার ওপর চড়াও হন। হাত থেকে কেড়ে নেন পেন্সিল। পরপর চড় মারতে শুরু করেন। পাল্টা মারেন দ্বিতীয়জন। কিন্তু গায়ের জোরে এঁটে উঠতে না পারায় সে রণে ভঙ্গ দিলে মোলিনাকে চ্যাংদোলা করে প্রেসবক্সের বাইরে বের করে দেন। সেখানেও হয়েছে এক প্রস্থ। দুই ক্রীড়া সাংবাদিকের এ হেন মারামারির খবরে বিস্মিত ফেডারেল এজেন্সি। তারা ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

আর্সেনাল কর্তা আর্তেতা জানিয়েছে, তাদের সমর্থক এক সাংবাদিক হেনস্থার শিকার হয়েছে। হেনস্থা করেছে প্রতিপক্ষ দলের এক সাংবাদিক। তিনি এই ব্যাপারে বিস্তারিত ভাবে খোঁজ নেবেন। প্রয়োজনে পদক্ষেপের আর্জি জানাবেন।

ব্যতক্রমী ঘটনা। 

আরও পডু়ন ফুটবল কোচিংয়ের দায়িত্বে ডাকিনী বিদ্যায় পারদর্শী

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের