বিদেশে গিয়ে মহিলার উপর হামলা, ডাকাতি! আন্তর্জাতিক ক্রিকেটারকে তিন বছরের কারাদণ্ড দিল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ সফরে গিয়ে ডাকাতি ও এক মহিলার উপর হামলার অভিযোগ। পাপুয়া নিউ গিনির একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার কিপলিন দোরিগাকে তিন বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে জার্সির রয়্যাল কোর্ট। জার্সি দ্বীপে ডাকাতির অভিযোগ স্বীকার করেছেন অভিযুক্ত ক্রিকেটার।

৩০ বছর বয়সী ক্রিকেটার কিপলিন দোরিগা একজন উইকেটরক্ষক, যিনি চলতি বছরের শুরুতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লীগে তার দেশের প্রতিনিধিত্ব করতে জার্সিতে ছিলেন। বিদেশ সফরের সময় একজন মহিলার উপর হামলা চালান এবং তার মোবাইল ফোন চুরি করেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সোমবার (২৫ আগস্ট) ভোর আড়াইটার আগে সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দোরিগা যখন তার হোটেলে ফিরছিলেন সেই সময়ে এই কাণ্ড ঘটনা। পুলিশ জানিয়েছে, ডোরিগা ওই মহিলাকে দেখতে পান, তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন এবং তার ফোন কেড়ে নেন। হামলা এবং চুরির অভিযোগে ক্রিকেটারকে গ্রেফতার করা হয় এবং একই দিনে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরের দিনে ডাকাতির অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং পরবর্তীতে জার্সি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়,। তিনি বুধবার ( ২৭ আগস্ট) অপরাধ স্বীকার করেন। শুক্রবার (২৮ নভেম্বর) জার্সির রয়েল কোর্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেয়।

আরও পড়ুন: প্রকাশ্যে WPL 2026-এর সময়সূচী, প্রথম ম্যাচেই মুম্বই-বেঙ্গালুরু মুখোমুখি, রইল বিস্তারিত

স্টেটস অফ জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের ডিটেকটিভ সার্জেন্ট জিম ম্যাকগ্রানাহান দ্রুত তদন্তের প্রশংসা করে বলেন, “এটি ছিল একজন অজ্ঞাত সন্দেহভাজনের সঙ্গে দ্রুতগতির তদন্ত, যে মাত্র কয়েকদিন আগে দ্বীপে এসেছিল। অভিযোগ ছিল রাতে একাকী মহিলার উপর অপরিচিত আক্রমণ, পুলিশ বেশ কয়েকজন গোয়েন্দা এবং অন্যান্য সম্পদ নিবেদিত করেছিল যারা দ্রুত ডোরিগাকে শনাক্ত করেছিল, তাকে গ্রেদফার করেছিল এবং চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করেছিল।” তবে ক্রিকেটারের এই কাণ্ড সকলকে হতবাক করেছে। পুলিশ কর্তা আরও বলেন, “আমরা মহিলা ও নাবালিকাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং দ্বীপবাসীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেব।” ঘটনার সময়, দোরিগা ডেনমার্ক এবং কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেছিলেন, সপ্তাহের শেষের দিকে অতিরিক্ত ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছিল। তার মধ্যেই তিনি ঘটিয়ে ফেলেন এই ঘটনা।

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…