হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি : বুড়ো আঙুলের চোট নিয়ে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন কেকেআর-র তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। কিন্তু তাঁর জায়গায় কে খেলবেন সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। ইংল্য়ান্ড সফরে তরুণ ক্রিকেটারদের  পাঠাচ্ছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক মাসের সফরের দলে অঙ্গকৃশ রঘুবংশী ছিলেন। কিন্তু হাতের চোট তাঁকে সেই সুযোগ থেকে বের করে দিয়েছে। বুড়ো আঙুলের গুরুতর চোট তাঁর ইংল্যান্ড সফরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

মুম্বই এমার্জিং টিমের হয়ে তাঁর ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু অনুশীলনের সময় তাঁর বুড়ো আঙুল ভেঙে যায়। এর ফলে চিকিৎসার জন্য় তাঁকে প্রস্তুতি শিবির থেকে থেকে বাড়ি ফিরে যেতে হয়েছে। চোট সারিয়ে মাঠে ফিরতে এক সপ্তাহ সময় লাগবে। এর পরেই স্পষ্ট হয়ে গিয়েছে,  ইংল্যান্ডে গিয়ে খেলতে পারবেন না তিনি।

জানা গিয়েছে, এই ইংল্যান্ড সফরে মুম্বই এমার্জিং খেলবে। দলকে নেতৃত্ব দেবেন সূর্যাংশ শেডগে। কিন্তু রঘবংশীর জায়গায় নতু কে যাবেন, কে খেলবেন মুম্বই এমার্জিং-র হয়ে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তরুণ ক্রিকেটারদের নতুন নতুন সুযোগের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। তরুণ খেলোয়াররা যাতে বিভিন্ন ধরেনর অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারেন, তারজন্যই ব্যবস্থা করা হয়েছে। শুধু ঘরের মাঠই নয়, বিদেশের মাঠে খেলতে গেলে একাধিক অভিজ্ঞতা হবে, সেই কারণেই তরুণদের সুযোগ দিতে এই সফরের ব্যবস্থা করা হয়েছে। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন এমন  কয়েক জন তরুণ ক্রিকেটারও এই দলে সুযোগ পেয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক