সবুজ-মেরুনে যোগ দিলেন চেন্নাইয়িন এফসি’র অনিরুদ্ধ থাপা

অনিরুদ্ধ যোগ দেওয়ায় মোহনবাগানের মাঝ মাঠের শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়িন এফসি’র সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপালেন অনিরুদ্ধ থাপা। শুক্রবার বিকেলে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চেন্নাইয়িন এফসির মাঝমাঠের খেলোয়াড়ের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। অনিরুদ্ধ যোগ দেওয়ায় মোহনবাগানের মাঝ মাঠের শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

মাঝ মাঠকে শক্তিশালী করতে কোচ জুয়ান ফেরান্দোর পরামর্শ অনুযায়ী প্রথমে হায়দরাবাদ এফসির আকাশ মিশ্রকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে ছিলেন সবুজ মেরুন কর্তারা। কিন্তু আকাশের সঙ্গে কথাবার্তা সদর্থক না হওয়ায় চেন্নাইয়িন এফসির মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। আর্থিক চুক্তি নিয়ে তেমন দর কষাকষি করেনি দু’পক্ষই। অনিরুদ্ধের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরেছেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্তারা। সূত্রের খবর, চেন্নাইয়িন এফসি থেকে অনিরুদ্ধকে দলে নিতে ট্রান্সফার ফি বাবদ তিন কোটি টাকা খরচ করেছে সবুজ মেরুন শিবির। বর্তমানে সাফ কাপে খেলতে বেঙ্গালুরুতে রয়েছেন মোহনবাগানের নয়া খেলোয়াড়। আর সেখান থেকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তরুণ মিডফিল্ডার জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই মোহনবাগানে খেলার স্বপ্ন ছিল। ওই স্বপ্নপূরণ হওয়ায় খুশি।’

গত পাঁচ বছর চেন্নাইয়িন এফসির হয়ে দাপটের সঙ্গে ফুটবল খেলেছেন অনিরুদ্ধ। মাঝ মাঠে খেলতে যেমন স্বচ্ছন্দ, তেমনই অনায়াসে আক্রমণে উঠতে পারেন। কোচের কৌশলকে বাস্তবায়িত করার ক্ষেত্রে জুড়ি মেলা ভার। সবুজ মেরুনে যোগ দেওয়ার পরে তাঁর সামনে যে দুটি লক্ষ্য, তাও জানাতে পারেন মোহনবাগানের নয়া খেলোয়াড়। কী সেই লক্ষ্য? প্রথমত আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। আর দ্বিতীয়ত, এএফসি কাপে ভাল ফল করা। দেশের জার্সি গায়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও ক্লাবের জার্সি গায়ে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়নি অনিরুদ্ধের। এবার মোহনবাগানের জার্সি গায়ে সেই সৌভাগ্য হচ্ছে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ের।

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার