বিরাটের জন্মদিনে দুই ছেলে-মেয়েকে প্রকাশ্যে আনলেন অনুষ্কা, কতটা বড় হল তাঁরা?

তবে ছেলে-মেয়েকে দেখালেও তাঁদের মুখ ঢেকে দিয়েছেন নায়িকা। বর্তমানে অভিনয়ের থেকে অনেকটাই দূরে রয়েছেন অনুষ্কা শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সন্তানদের প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। আর স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই এই শুভ কাজটা সেরে ফেললেন অনুষ্কা শর্মা। আজ ৩৬ বছরে পদার্পণ করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। খেলোয়াড়ের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে চলছে সেলিব্রেশনের ধুম। শুধু দেশেই নয়, বিদেশেও অগন্তি ভক্ত রয়েছে খেলোয়াড়ের। যাই হোক, বিশ্বখ্যাত স্বামীর জন্মদিনে স্ত্রী অনুষ্কার যে, একটি স্পেশাল পোস্ট থাকবেই তা বলা বাহুল্য! আর প্রতিবছর সেই পোস্টের জন্যেই অপেক্ষায় থাকেন বিরুষ্কা ভক্তরা। যাই হোক, এবার স্বামীর জন্মদিনে ভক্তদের সারপ্রাইজ দিলেন অনুষ্কা। প্রকাশ্যে আনলেন দুই ছেলে-মেয়েকে। কতটা বড় হল তাঁরা?

তবে ছেলে-মেয়েকে দেখালেও তাঁদের মুখ ঢেকে দিয়েছেন নায়িকা। বর্তমানে অভিনয়ের থেকে অনেকটাই দূরে রয়েছেন অনুষ্কা শর্মা। দুই ছেলে-মেয়েকে নিয়েই চুটিয়ে সংসার করছেন তিনি। জানা গিয়েছে, দেশ ছেড়ে লন্ডনেই স্থায়ী আস্তানা গড়বেন তাঁরা। গতবছর পুত্রের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দিয়েছেন তিনি। কিন্তু কারুরই মুখ এখনও পর্যন্ত দেখাননি তারকা দম্পতি। অবশেষে আজ বিরাটের জন্মদিন উপলক্ষে ছেলে ও মেয়ের একটি ঝলক দিলেন অনুষ্কা। ইনস্টাগ্রামে শেয়ার করা অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে, দুই ছেলে-মেয়েকে কোলে তুলে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। সেলিব্রিটি দম্পতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশ আঁটসাঁট। শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানে তারা তাদের দৈনন্দিন জীবনের ঝলক শেয়ার করেন। এবার অনুষ্কা তার ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন, বিরাটের জন্মদিন উপলক্ষে বিরাট এবং তাদের দুই সন্তানের একটি ছবি শেয়ার করলেন।তবে তিনি হার্ট ইমোজি দিয়ে বাচ্চাদের মুখ ঢেকে দেন। মনে হচ্ছে, তাঁরা এখন লন্ডনে বসবাস করছেন।

সম্প্রতি, অনুষ্কা দুই সন্তানের মা হিসেবে অভিভাবকত্বের পছন্দের বিষয়ে মুখ খুলেছিলেন। ডিজাইনার মাসাবা গুপ্তার সঙ্গে কথোপকথনে, তিনি বলেছিলেন যে, “এটি সুবিধা হিসাবে শুরু হয়েছিল কারণ আমার মেয়ে তার রাতের খাবার তাড়াতাড়ি খায়। সে সন্ধ্যা ৫:৩০ টাতে খেয়ে নিত, যার ফলে আমি ঘুমোতে পারতাম। এবং বেশিরভাগ সময় আমি বাড়িতে একা থাকতাম। তাই ঘুমিয়ে পড়তাম। তাই সন্তানরা আমার জীবনের সেরা প্রাপ্তি।” এদিকে ‘বিরাট’ জন্মদিন উপলক্ষে চারিদিকে চলছে সেলিব্রেশন। এদিন ৫০ ফুট উচ্চতা ক্রিকেটার বিরাট কোহলির কাট আউট বানিয়ে মাল্যদান করে দুধ দিয়ে স্নান করিয়ে ৩৬ তম জন্মদিন পালন করলেন বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন। তাঁরা সাঁতরাগাছি বাস টার্মিনালে জন্মদিনের অনুষ্ঠান পালন করলেন। এই বিরাট প্রেমী সংগঠনের উদ্যোগে সাঁতরাগাছিতে বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিরাট অনুরাগীরা সাঁতরাগাছিতে আসেন৷ সেখানে উপস্থিত বিরাট কোহলির অনুরাগীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়৷ সেই সঙ্গে বিরাটকে নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাওড়া ট্রাফিকের আধিকারিক সহ অন্যান্যরা।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর