মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

RCB-র এই জয়ের অন্যতম কাণ্ডারি হলেন বিরাট কোহলি। ঐতিহাসিক জয়ের দুদিন পরেই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমের বাইরে দেখা গেল বিরাট অনুষ্কাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে টানা দ্বিতীয়বার জয় পেয়েছে আরসিবি। ফাইনালে জেতার পর থেকেই সেলিব্রেশন শুরু হয়েছে RCB-র প্রতিটি খেলোয়াড়ের পরিবারে। মাঠের মধ্যেই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নেচেছেন বিরাট কোহলি, সেই ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। দেশের পাওয়ারফুল দম্পতির ভালোবাসার মুহূর্তগুলি প্রতিনিয়ত ভক্তরা মুগ্ধ করে। বিয়ের পর থেকেই বিরাটের প্রতিটা বড় ম্যাচের সাক্ষী থাকছেন অনুষ্কা, মাঠে থেকে স্বামীকে উৎসাহ দিচ্ছেন। স্বামীর খারাপ পারফরম্যান্সে হতাশ না হয়ে তাঁকে সাহস জুগিয়েছেন। এই সমস্ত কারণেই তাঁরা ভক্তদের পছন্দের তারকা জুটি। এদিকে মাঝে মধ্যেই তাঁদের আধ্যাত্মিক সফরগুলি নিয়েও চর্চা হয় ভক্তমহলে। বিয়ের পর পরই আমিষ ত্যাগ করেছেন তারকা জুটি। যে কোনও বড় ম্যাচের আগে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে চলে যান বিরুষ্কা জুটি। এবারেও তার ব্যতিক্রম হল না।

দিন দুয়েক আগেই আইপিএল-এর ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে RCB। RCB-র এই জয়ের অন্যতম কাণ্ডারি হলেন বিরাট কোহলি। ঐতিহাসিক জয়ের দুদিন পরেই মঙ্গলবার (২ জুন) সকালে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমের বাইরে দেখা গেল বিরাট অনুষ্কাকে। তারকা জুটির এমন সাদামাটা চেহারা নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনুষ্কা সাদামাটা সালোয়ার-কামিজ পরেছিলেন। আর বিরাটের পরনে কালো শার্ট-প্যান্ট ছিল। তবে আকর্ষণীয় বিষয় হল, তাঁদের দুইজনের কপালে কালো টিকা আঁকা ছিল। যা তাঁদের ভগবানের উপর ভক্তির প্রতীক। আজ সকালে বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের রাধা কেলি কুঞ্জ আশ্রমে গিয়েছিলেন তাঁরা। তার আগে আগ্রা বিমানবন্দরেও দেখা গিয়েছিল তাঁদের। প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়েছেন।আশ্রমের বাইরেই তাঁদের লুক ক্যামেরাবন্দী হয়েছে।

ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আরসিবির দ্বিতীয় জয়ের পরেই বৃন্দাবন সফর করলেন তারকা দম্পতি। বিগত বছরগুলিতে বিরুষ্কা জুটিকে একাধিকবার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গিয়েছে। তাঁরা প্রায়শই তাঁদের জীবনে আধ্যাত্মিকতার গুরুত্ব নিয়ে কথা বলেছেন। বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানে একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। সোমবার বিকেলে, অনুষ্কা তাঁর ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট করেছিলেন। যেখানে অনুষ্কাকে বিরাটের কপালে স্নেহের চুম্বন এঁকে দিতে দেখা যায়। দুইজনের মাঝখানে আইপিএল ট্রফি ছিল। এভাবেই তিনি বিরাট আইপিএলে আরসিবির জয় উদযাপন করেন।

ইন্সটাগ্রামে আখ বিক্রেতার অনুসারীর সংখ্যা দেখে তাজ্জব নেটদুনিয়া

হেলমেট মাথায় আদালত চত্বরে হাজির তৃণমূল নেতা খোকন দাস

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

৯ বছরের দাম্পত্যে নাকি ইতি টানছেন কনীনিকা? গুজবে কী বললেন অভিনেত্রী?

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারের বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে