মেসিকে ছাড়াই সহজ জয় পেল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি আর কতদিন খেলবে্বন, তা নিয়ে সংশয় রয়েছে। তবে তিনি না থাকলেও যে আর্জেন্টিনা ততটা দুর্বল হয়ে পড়বে না, ফের একবার প্রমাণ হলো। লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমে শুধু দাপটের সঙ্গেই ফুটবল খেলল না লিওনেল স্কালোনির শিষ্যরা, সেই সঙ্গে দাপুটে জয়ও পেল। শুক্রবার বন্ধুত্বপূর্ণ ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়ে দিল নীল-সাদা জার্সিধারীরা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো।

চোটের কারণে এদিনের ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তাঁকে ছাড়া মাঠে নেমে এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন রোমেরো-ফার্নান্দেজরা। সমুদ্রের ঢেউয়ের মতোই একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে এল সালভাদরের রক্ষণে। তাতে দিশেহারা হয়ে যান মধ্য আমেরিকার দেশটির রক্ষণভাগের খেলোয়াড়রা। ম্যাচের ১৬ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় নীল-সাদা জার্সিধারীরা। কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে লিড এনে দেন রোমেরো। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় স্কালোনির শিষ্যরা। ২৬ মিনিটে ডি মারিয়ার শট রুখে দিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন এল সালভাদরের গোলরক্ষক। ২৯ মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতা ফেরানোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল এল সালভাদর। ৪২ মিনিটে আর্জেন্টিনার হয়ে ব্যবধান ২-০ করেন এনজো ফার্নান্দেজ।  দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে এল সালভাদরকে নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করেন ডি মারিয়া-এনজো ফার্নান্দেজরা। একের পর আক্রমণ তুলে হানা দেন প্রতিপক্ষের বক্সে। সেই আক্রমণ সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় এল সালভাদরের খেলোয়াড়দের। ৫২ মিনিটে তৃতীয় গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। মাঝ মাঠ থেকে ছোট ছোট পাস খেলে প্রতিপক্ষের দুর্গের দিকে এগোতে থাকেন নীল-সাদা জার্সিধারীরা। লাওতারো মার্তিনেজের কাছ থেকে বল পেয়ে বক্সের  ভিতর থেকে লক্ষ্যভেদ করেন লো সেলসো। এর পরে আরও বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েছিলেন রোমারো-এনজোরা। তবে তা কাজে লাগাতে পারেননি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে