বিশ্বকাপের বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল ঘোষণা করা হয়েছে। দলে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোর মতো পরিচিতদের পাশাপাশি নতুন খেলোয়াড় হিসেবে ঠাঁই পেয়েছেন চার তরুণ ফুটবলার। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে এফসি ডালাসের হয়ে খেলা মিডফিল্ডার অ্যালান ভেলাসকো।

গত বছরের ডিসেম্বরে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর দলকে চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন ফুটবলের রাজপুত্র তথা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের পরে এখনও পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসিরা। কিন্তু সবগুলিই ছিল বন্ধুত্বমূলক বা প্রদর্শনী ম্যাচ। চলতি মাসেই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নামতে চলেছে বিশ্বকাপজয়ী দল। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার বুয়েনস আয়ার্সে ইকুয়েডরের মুখোমুখি হবেন মেসিরা। চার দিন বাদে ১৩ সেপ্টেম্বর লা পাজে বলিভিয়ার মুখোমুখি হবেন।

বিশ্বকাপের বাছাই পর্বের জন্য বৃহস্পতিবার ৩২ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। চোট থাকার কারণে দলে রাখা হয়নি পাওলো দিবালা ও গোলকিপার জেরেমি রুইয়েকে। টটেনহাম মিডফিল্ডার জিওভানি লো সেলসো ও মার্শেই ফরোয়ার্ড হোয়াকিন কোরেয়াও ডাক পাননি। তবে দলে ফিরেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও আনহেল কোরেয়া। দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২৩ দলের অ্যালান ভেলাসকো, লুকাস ভেলত্রান, এক্সিসিকিউল পালাসিওসরা। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত আর্জেন্টিনা দল হল-  

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, ওয়াল্তার বেনিতেস, ফ্রাঙ্কো আরমানি

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, হেরমান পেস্সেইয়া, হুয়ান ফয়েথ, মার্কোস সেন্সি, লিসান্দো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস এস্কিভেল

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, গিদো রদ্রিগেস, রদ্রিগো দে পল, ফাকুন্দো বুনানোতে, এসেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, জিওভান্নি লো সেলসো  

ফরোয়ার্ড: লুকাস বেলত্রান, নিকোলাস গনসালেজ, লাউতারো মার্টিনেজ, আনহেল কোরেয়া, দি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, আলেহান্দ্রো গারনাচো, আলান ভেলাস্কো

 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন