হাসানের ৫ উইকেট, ৩৭৬ রানে গুটিয়ে গেলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: উপরের দিকের ব্যাটারদের মতো ব্যর্থ হলেন টেল এন্ডাররা। আর তার ফলেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া।  ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। ৩৭ রান যোগ হতে না হতেই বাকি ৪ উইকেট হারান গৌতম গম্ভীরের শিষ্যরা। দ্বিতীয় দিনের সকালে একাই ভারতের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে ওঠেন তাসকিন আমেদ। একাই তিন উইকেট নেন তিনি। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ নিলেন ৫ উইকেট।

গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ৩৩৯। ক্রিজে ছিলেন অপরাজিত শতরানকারী রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অনেকেই ভেবেছিলেন শতরান পাবেন জাদেজা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র চার রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাদেজা। তাসকিনের শর্ট লেংথের বল জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়লে ভাঙে ১৯৯ রানের জুটি। ৮৬ রান করে আউট হন জাদেজা। এর পরে অশ্বিন ও আকাশদীপ জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। যদিও বেশিদূর এগোতে পারেননি আকাশ। ৮৯তম ওভারে তাসকিনের পঞ্চম বলে মারতে গিয়ে ক্যাচ তোলেন তিনি। সেই ক্যাচ তালু বন্দি করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ১৭ রান করেন আকাশ।

ফলে খানিকটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম দিন শতরানকারী রবিচন্দ্রন অশ্বিনও দ্রুত ফিরে যান। তাসকিনের অফ-স্ট্যাম্পের বাইরের বলে চালিয়ে খেলতে গিয়ে মিড-অফে ধরা পড়েন ভারতের স্পিনার।সাজঘরে ফেরার আগে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। হাসান মাহমুদের অফ-স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন যশপ্রীত বুমরাহ। ৯১.২ ওভারে ৩৭৮ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর