সাবা, অনন্যা, মালাইকা অতীত, ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন হৃতিক, অর্জুন, আদিত্য

সম্প্রতি শোনা গিয়েছে, অনন্যা পান্ডের সঙ্গে প্রেম ভেঙেছে আদিত্য রায় কাপুর। আব্বার মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের, যদিও বিষয়টি গুজব না সত্য তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ডেটিং অ্যাপ্লিকেশনগুলি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। যারা প্রেম খুঁজতে ব্যর্থ, তাঁরাও নিমেষে প্রেম খুঁজে পাচ্ছেন ডেটিং অ্যাপ্লিকেশনগুলি থেকে। আবার অনেকেই ব্রেকআপের পর ডেটিং অ্যাপ্লিকেশনগুলি থেকে প্রেম খুঁজে পান। আবার অনেকে শুধুমাত্র ডেটিং করতে এসেও সঠিক প্রেম খুঁজে পেয়ে যান। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এই ডেটিং অ্যাপ্লিকেশনগুলি ঠিক আছে, কিন্তু তারকারাও ডেটিং অ্যাপে প্রেম খুঁজছেন, এটাও সম্ভব?

শুনে অবাক হলেও একদম সত্যিই ঘটনা। সম্প্রতি রেডডিট ব্যবহারকারীরা প্রিমিয়াম ডেটিং অ্যাপ রায়ায় বলিউড অভিনেতাদের খুঁজে পেয়েছেন। যে তালিকায় রয়েছেন, আদিত্য রায় কাপুর, হৃতিক রোশন, এবং অর্জুন কাপুর। তবে কি তাঁদের প্রেম ভাঙল? সুজান খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর হাঁটুর বয়সী সাবা আজাদের প্রেমে পড়েন হৃতিক রোশন। সম্প্রতি শোনা গিয়েছে, অনন্যা পান্ডের সঙ্গে প্রেম ভেঙেছে আদিত্য রায় কাপুর। আব্বার মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে অর্জুন কাপুরের, যদিও বিষয়টি গুজব না সত্য তা জানা যায়নি। কারণ মালাইকার বাবার অস্বাভাবিক মৃত্যুর দিন অর্জুনকে প্রেমিকার পাশে দাঁড়াতে দেখা যায়। তাই তাঁদের প্রেমে ভেঙেছে কিনা তা জানা যায়নি। এরই মধ্যে ডেটিং অ্যাপ্লিকেশনে এই তিন তারকার প্রোফাইল দেখা গেল।

অর্জুন কাপুর ডেটিং অ্যাপ্লিকেশনে নিজেকে অভিনেতা হিসেবে বর্ণনা করেছেন। হৃতিক রোশন তাঁর বায়োতে লিখেছেন, তিনি একজন অভিনেতা-প্রযোজক এবং আদিত্য রায় কাপুরও ডেটিং অ্যাপ্লিকেশনে নিজেকে অভিনেতা হিসেবে বর্ণিত করেছেন। সুতরাং এখনও বোঝা মুশকিল যে, এগুলো কোনও ফেক প্রোফাইল নাকি অরিজিনাল প্রোফাইল তারকাদের? কিন্তু প্রশ্ন হল এতবড় তারকা হয়ে ডেটিং অ্যাপ্লিকেশনে কেন তাঁরা প্রেমিকা খুঁজছেন?

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল