ক্রোয়েশিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে আট বছর বাদে বিশ্বকাপ ফাইনালে মারাদোত দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ নামে দুই ফুটবলারের অবিশ্বাস্য যুগলবন্দিতে গতবারের রানার্স আপ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ফের আট বছর বাদে কাপ জেতার এক সুবর্ণ সুযোগ দক্ষিণ আমেরিকার দলটির সামনে। স্পেন-ব্রাজিলের মতো ফুটবলের দুই মহা পরাক্রমশালী দলকে হারিয়ে অবশেষে থামল লুকা মদ্রিচদের জয়রথ।

বিশ্বকাপ সেমিফাইনালে কখনও না হারার এক নজিরবিহীন পরিসংখ্যান নিয়ে এদিন রাতে লুসাইল স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল মেসিরা। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনাকে টেক্কা দিয়েছিল লুকা মদ্রিচরা। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে মদ্রিচদের আক্রমণ ব্যর্থ হচ্ছিল। উল্টে ২৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে ডি-বক্সের বাইরে থেকে ক্রোয়েশিয়ার গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন এনজো ফার্নান্ডেজ। তা কোনও রকমে প্রতিহত করেন ক্রোট গোলরক্ষক লিভাকোভিচ। ৩২ মিনিটে এনজো ফার্নান্ডেজের পাস থেকে ডি-বক্সের মধ্যে বল ধরেন জুলিয়ান আলভারেজ। কিন্তু তাঁকে ফাউল করেন ক্রোট গোলরক্ষক। পেনাল্টি দিতে ভুল করেননি ইতালির রেফারি দানিয়েল আরসাতো। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লিওনেল মেসি। ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে মেসির বাড়ানো পাস থেকে বল পেয়ে ক্ষিপ্র গতিতে ক্রোয়েশিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন আলভারেজ। রক্ষণ ভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে বল জড়ান ক্রোয়েশিয়ার জালে। ৪৩ মিনিটে মেসির কর্নার থেকে পাওয়া বলে দুর্দান্ত হেড করেছিলেন তাগলিয়াফিকো। কিন্তু তা ঠেকিয়ে দেন ক্রোট গোলরক্ষক।

প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু দিনটা লুকা মদ্রিচদের ছিল না। বেশিরভাগ পাস কেলে ও বল নিয়ন্ত্রণে রেখেই আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড়দের পরাস্ত করতে পারেনি ক্রোটরা। উল্টে গতবারের রানার্স দলের কফিনে শেষ পেরেক পোঁতেন জুলিয়ান আলভারেজ। ৬৯ মিনিটে দারুণভাবে মাঝমাঠ থেকে একা বল নিয়ে ডিবক্সের ভেতরে ডিফেন্ডার ভার্ডিওলকে কাটিয়ে সতীর্থ আলভারেজের উদ্দেশে বল বাড়িয়ে দিয়েছিলেন মেসি। সেই বল ক্রোয়েশিয়ার জালে জড়াতে ভুল করেননি দিয়েগো মারাদোনার উত্তরসূরি। তিন গোলে পিছিয়ে পড়ে হতোদ্যম হয়ে পড়েন ক্রোয়েশিয়ার ফুটবলাররা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক