হংকংয়ে মেসির না খেলার জের, আর্জেন্টিনার প্রদর্শনী ম্যাচ বাতিল করল চিন

Share:

নিজস্ব প্রতিনিধি: হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে খেলেননি ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। আর তাতেই চটেছে চিন। আগামী মার্চে কোপা আমেরিকা কাপের প্রস্তুতি হিসাবে চিনের মাটিতে দুটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার। কিন্তু নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার প্রথম প্রদর্শনী ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়েছে। আইভরি কোস্টের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ হওয়া নিয়েও সংশয় রয়েছে। যদিও আর্জেন্টিনার প্রদর্শনী ম্যাচ বাতিল নিয়ে চিনের হাংজু স্পোর্টস ব্যুরোর পক্ষ থেকে কিছু বলা হয়নি।

আগামী জুনে শুরু হচ্ছে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। চার বছর আগে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন লিওনেল মেসিরা। এবারেও কোপা আমেরিকাকে পাখির চোখ করেছে বিশ্বকাপজয়ীরা। ওই প্রতিযোগিতার জন্য আগামী মার্চে চিনে দুটি বন্ধুত্বমূলক প্রদর্শনী ম্যাচ খেলার কথা ছিল লিওনেল মেসিদের। কাকতালীয়ভাবে আফ্রিকান নেশনস কাপের দুই ফাইনালিস্ট আইভরিকোস্ট ও নাইজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আফ্রিকার দুই দলের বিপক্ষে কোপা আমেরিকার আগে খেলে নিজেদের শক্তি যাচাইয়েরও ভালো সুযোগ ছিল আর্জেন্টিনার। কিন্তু নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল করার ঘোষণাও দিয়েছে চিনের হাংজু স্পোর্টস ব্যুরো।

১৮ মার্চ হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। ২৬ মার্চ বেজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরিকোস্টের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। যদিও ওই ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ইতিমধ্যে চিনের ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে