Loading live market data...
Loading active stocks...
Connecting...

হারের প্রতিশোধ, ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। আর্জেন্টিনায় দুই বছর আগে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। সান হুয়ানে শেষ ষোলোয় আর্জেন্টিনাকে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল। তারই এবার বদলা নিল আর্জেন্টিনা। চিলির সান্তিয়াগোয় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় আজ নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে উঠল কোয়ার্টার ফাইনালে।

আর্জেন্টিনা ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল । সর্বশেষ এই প্রতিযোগিতায় তারা  ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। আর্জেন্টিন গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতে জয়ের  জন্য ৮ গোল করেছিল। শেষ ষোলোর পারফরম্যান্স দেখলে চার ম্যাচে মোট ১২ গোল করে তাঁরা। অন্যদিকে  ডিয়েগো প্লাসেন্তের দল মাত্র ২ গোল হজম করেছে।  ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনার জাতীয় দল। সেই আবহে জাতীয় দলের পথে থাকা  তরুণের এই পারফরম্যান্স নিঃসন্দেহে আশার আলো দেখায়। এটা বলার অপেক্ষা রাখে না যে,  লিওনেল মেসিরা এটা বুঝতে পারছেন যে তাঁদের পরবর্তী প্রজন্ম সঠিক পথেই এগিয়ে চলেছে।

১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় নাইজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনা প্রথম গোলটি দেয়। গোলটি করেন বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো। এই প্রসঙ্গে উল্লেখ্য, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এটাই দ্রুততম গোলের রেকর্ড। সারকো ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির ২ মিনিটে করা গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন। উইঙ্গার মাহের কারিজ্জো ফ্রি কিক থেকে ২৩ মিনিটে দারুণ এক গোল করেন। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে কারিজ্জো আরও একটি গোল করেন। আর্জেন্টিনার হয়ে শেষ গোলটি করেন মাতেও সিলভেত্তির। আগামী রবিবার আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে। অন্যদিকে শেষ ষোলোয় অন্য ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।  নরওয়ে তাদের প্রতিপক্ষ।

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার